Tuesday, June 23, 2026

ইয়ং ইন্ডিয়ার দফতরে তালা দিল ইডি, প্রতিবাদে সরব রাহুল-খাড়গে

Date:

Share post:

দিল্লির হেরাল্ড হাউজ বিল্ডিংয়ের (Herald House) অধীনস্থ ইয়ং ইন্ডিয়ার (Young Indian) দফতর সিল করে দিলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। আর্থিক তছরুপের (Money Laundering) মামলায় মঙ্গলবারই ন্যাশনাল হেরাল্ডের দফতর সহ দিল্লির মোট ১২ জায়গায় তল্লাশি অভিযান চালান ইডি আধিকারিকরা। আর তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এমন সিদ্ধান্ত। তবে অনুমতি ছাড়া দফতরের তালা কোনওমতেই খোলা যাবে না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে ইডি। ইতিমধ্যে কংগ্রেসের সদর দফতর আকবর রোড ও সভানেত্রী সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) ১০ জনপথের বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ।

এদিন ইডির এই হঠকারী সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। তিনি জানান, এই সরকার চায় বিরোধীরা সব কিছু মুখ বন্ধ করে মেনে নিক। তবে আমি বলব, এতে ভয় পেয়ে যাওয়ার কিছু নেই। সবাই মিলে এক হয়ে লড়াই করলেই ওরা ভয় পেতে বাধ্য।
প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) জানিয়েছেন, এই ঘটনা সাধারণ মানুষকে ভয় পাওয়ানোর জন্য। কিন্তু মানুষ এসবে ভয় পাবে না।

সূত্রের খবর, ইডির এমন সিদ্ধান্তের প্রতিবাদে কংগ্রেস কর্মী সমর্থকরা ইডির সদর দফতর ও দিল্লির একাধিক জায়গায় বিক্ষোভ দেখাতে পারে।এই আশঙ্কায় আগেভাগেই রাজধানীর একাধিক জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে ব্যারিকেড দিয়ে একাধিক এলাকা ঘিরে ফেলা হয়েছে। কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তৎপর থাকতে বলা হয়েছে দিল্লি পুলিশের (Delhi Police) আধিকারিকদের। যদিও এই বিষয়ে পুলিশ আধিকারিকদের তরফে এখনও কিছু জানা যায়নি।

সম্প্রতি সোনিয়া ও রাহুল গান্ধীকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে ইডি। কেন্দ্রের গোয়েন্দা দফতরের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়ে দিল্লির রাজপথে বিক্ষোভ দেখান কংগ্রেসের কর্মী-সমর্থকরা। দলের পক্ষ থেকে পালন করা হয় ‘সত্যাগ্রহ’ কর্মসূচিও।

আরও পড়ুন- দুই জমানায় মন্ত্রী বাবা-ছেলে, উত্তরবঙ্গে বিরল: শপথ নিয়ে বললেন উদয়ন

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...