Wednesday, March 11, 2026

ভারোত্তোলনে রুপো জয় বিকাশ ঠাকুরের

Date:

Share post:

মঙ্গলবার কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) ভারোত্তোলনে আরও একটি পদক পেল ভারত (India)। পুরুষদের ৯৬ কেজি বিভাগে রুপোর পদক জিতলেন বিকাশ ঠাকুর ( Vikas Thakur)। স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ৩৪৬ কেজি ওজন তুলেছেন তিনি। সোনা জিতেছেন সামোয়ার ডন ওপেলগি। তিনি ওজন তুলেছেন ৩৮১ কেজি।

স্ন্যাচে তৃতীয় প্রয়াসে ১৫৫ কেজি ওজন তোলেন বিকাশ। সেটিই তাঁর সর্বোচ্চ। এরপর ক্লিন অ্যান্ড জার্কে দ্বিতীয় প্রয়াসে ১৯১ কেজি তোলেন। তৃতীয় প্রয়াসে ১৯৮ কেজি তুলতে যান। কিন্তু সফল হননি। তাতেও রুপো পাওয়া আটকায়নি বিকাশের। ব্রোঞ্জ পেয়েছেন ফিজির তানিয়েলা তাইসুভা।

স্ন্যাচের প্রথম প্রচেষ্টায় বিকাশ ১৪৯ কেজি ভার তোলেন। দ্বিতীয় প্রচেষ্টায় তিনি নিজের পারফর্ম্যান্সে আরও চার কেজি ভার যোগ করে নেন। অর্থাৎ দ্বিতীয় প্রচেষ্টায় বিকাশ ১৫৩ কেজি ভার তোলেন। স্ন্যাচের তৃতীয় প্রচেষ্টায় বিকাশ ১৫৫ কেজি ভার তোলেন। সুতরাং তিনটি সফল প্রচেষ্টার পরে স্ন্যাচে ভারতীয় তারকার সেরা পারফর্ম্যান্স ১৫৫ কেজি। ক্লিন অ্যান্ড জার্কে বিকাশ প্রথম প্রচেষ্টায় ১৮৭ কেজি ভার তোলেন। দ্বিতীয় প্রচেষ্টায় ১৯১ কেজি ভার তোলা মাত্রই তাঁর পোডিয়াম ফিনিশ নিশ্চিত হয়ে যায়। তৃতীয় প্রচেষ্টায় ১৯৮ কেজি ভার তোলার চেষ্টা করে ব্যর্থ হন ভারতীয় তারকা। স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে বিকাশ ৩৪৬ কেজি ভার তোলেন।

কমনওয়েলথ গেমসে ভারতের অন্যতম সেরা ভারোত্তোলক বিকাশ। টানা তিনটি কমনওয়েলথে পদক জিতলেন তিনি।

আরও পড়ুন:কমনওয়েলথ গেমসে লন বোলে সোনা ভারতের, সোনা জয় টেবল টেনিসেও

 

spot_img

Related articles

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব: শেষ পর্যায়ে সই সংগ্রহ, শীঘ্রই পেশ

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের জন্য ইমপিচমেন্ট প্রস্তাবের নোটিশ আনতে শেষ পর্যায়ে সই সংগ্রহ প্রক্রিয়া। এসআইআর (SIR)...

কর্মসংস্থানের সুযোগ বাড়াতে নতুন উদ্যোগ: সংখ্যালঘু চাকরিপ্রার্থীদের বিশেষ প্রশিক্ষণ

কর্মসংস্থানের জন্য নতুন পদ সৃষ্টিই নয়, চাকরিপ্রার্থীদের প্রশিক্ষণেও নতুন দিশা দেখিয়েছে বাংলার বর্তমান প্রশাসন। যার প্রত্যক্ষ ফল সর্বভারতীয়...

IPL-এ ভোটের ছায়া! ২০ ম্যাচের সূচি ঘোষিত, উদ্বোধনী খেলা চিন্নাস্বামীতে

টি-টোয়েন্টি বিশ্বকাপের উত্তেজনা শেষ হতেই এবার নজর বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে। বুধবার আনুষ্ঠানিকভাবে আইপিএল ২০২৬-এর (IPL...

১০ বছরে সংসদ মুলতুবি হওয়ায় ৩,৩০০ কোটি ক্ষতি: স্পিকার-অনাস্থায় তথ্য পেশ সায়নীর

গণতন্ত্রের কণ্ঠরোধে ও সর্বত্র নিজেদের বক্তব্যকে প্রতিষ্ঠা করতে একেক সময়ে একেক নীতি নিয়েছে। সাধারণ মানুষের জন্য যখন টাকা...