Saturday, April 4, 2026

Corona: ফের বাড়ল সংক্রমণ ! দৈনিক আক্রান্ত ২০ হাজারের কাছাকাছি

Date:

Share post:

স্বমহিমায় করোনা (Corona) ভাইরাস। ফের দৈনিক আক্রান্তের সংখ্যা ২০ হাজারের গণ্ডির কাছাকাছি পৌঁছে গেল। বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৮৯৩ জন।

একদিকে মাঙ্কি পক্সের (monkey pox) বাড়বাড়ন্ত, চিন্তা বাড়ছে নয়া দিল্লির। তার সঙ্গেই ফের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৫৩ জন। দেশের মোট করোনা সংক্রমিত ৪ কোটি ৪০ লক্ষ ৮৭ হাজার ৩৭ জন। সংক্রমণ বাড়লেও অবশ্য গত ২৪ ঘণ্টায় খানিকটা কমেছে অ্যাকটিভ কেস।স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক জানিয়েছে গত একদিনে করোনা সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ৮৯৩ জন। দেশের সক্রিয় রোগী (Active case) বর্তমানে ১ লক্ষ ৩৬ হাজার ৪৭৮ জন। তবে এর মাঝেও সুস্থতার হার চোখে পড়ার মতো। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৪ লক্ষ ২৪ হাজার ২৯ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। সুস্থতার হার ৯৮.৫০ শতাংশ। ইতিমধ্যেই প্রায় ২০৫ কোটি করোনা ডোজ দেওয়া হয়েছে।


Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...