Saturday, April 4, 2026

Corona Update: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ছাড়াল ২০ হাজারের গণ্ডি

Date:

Share post:

আবার বাড়ল করোনা (Corona) সংক্রমণ। মাঝের কয়েকদিনে প্রায় ১৫ হাজারের নিচে চলে যাওয়া সংক্রমণ ফের এক লাফে বেড়ে গিয়ে ২০ হাজারের গণ্ডি পেরিয়ে গেল। শুক্রবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare)দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৫৫১ জন। ফলে দেশের মোট করোনা সংক্রমিত ৪ কোটি ৪১ লক্ষ ৭ হাজার ৪৮৮ জন।

করোনা সংক্রমণ নিয়ে বেশ কিছু রাজ্যের পরিসংখ্যান চিন্তায় রাখছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে। এখনও চিন্তায় রাখছে কেরল, তামিলনাড়ু, কর্ণাটকের মতো রাজ্যগুলির করোনা পরিসংখ্যান। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৭০ জন। যা আগের দিনের থেকে সামান্য বেশি। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৬ হাজার ৬০০। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৪ লক্ষ ৪৫ হাজার ৬২৪ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, দেশে এখনও পর্যন্ত প্রায় ২০৫ কোটির বেশি করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে ।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...