Sunday, June 7, 2026

মদ নিষিদ্ধ! নীতীশের বিহারে বিষমদে মৃত ১১, কাঠগড়ায় প্রশাসনিক নজরদারি

Date:

Share post:

মদ নাকি নিষিদ্ধ বিহারে (Bihar)! কিন্তু সেখানেই একের পর এক বিষমদে মৃত্যুর ঘটনায় কাঠগড়ায় প্রশাসনিক নজরদারি। বিষমদ খেয়ে এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক ১২ জন। অনেকেই দৃষ্টিশক্তি হারিয়েছেন। বিষমদ-কাণ্ডে এখনও পর্যন্ত ৫ জন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় থানার পুলিশ আধিকারিককে সাসপেন্ড করে মুখ রক্ষার চেষ্টা করছে নীতীশ কুমারের প্রশাসন।

গত বৃহস্পতিবার থেকে বিহারের সারন (Saran) জেলার ফুলওয়ারিয়ায় বিষমদে মৃত্যু মিছিল চলছে। স্থানীয় পুলিশ সূত্রে খবর, প্রথমে একটি মেডিক্যাল টিম (Medical Team) ঘটনাস্থলে পাঠানো হয়। অসুস্থদের সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়া পাটনার (Patna) পিএমসিএইচ (PMCH) হাসপাতাল স্থানান্তরিত করা হয়।

স্থানীয় রীতি মেনে, শ্রাবণ মাসে নির্দিষ্ট তিথিতে বিহারে অনেকে মদ্যপান করেন। ৩ অগাস্ট ছিল সেই দিন। ওইদিনই ফুলওয়ারিয়ায় বেশ কয়েকজন মানুষ বিষমদ পান করেন বলে অভিযোগ। তার জেরেই মৃত্যুমিছিল।

২০১৬ সালের এপ্রিল মাসে বিহারে মদ নিষিদ্ধ করে নীতীশ কুমার সরকার। প্রশ্ন উঠছে, তাহলে কীভাবে প্রশাসনের নজর এড়িয়ে মদের কারবার চলত! এর আগেও সেখানে বিষমদে মৃত্যুর অভিযোগ উঠেছে। একের পর এক এই ধরনের ঘটনায় বিজেপি-জেডিইউ জোট সরকারের বিরুদ্ধে সরব বিরোধীরা।

আরও পড়ুন:বিজেপিকে মেরুদণ্ড বন্ধক, দলীয় নির্দেশ অমান্য করে উপ-রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান শিশির-দিব্যেন্দুর

 

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...