Monday, April 6, 2026

আজ মিনি ডার্বি, নৈহাটি গোল্ডকাপে মুখোমুখি মোহনবাগান-মহামেডান

Date:

Share post:

শনিবার বিকেল মিনি ডার্বি। নৈহাটি গোল্ডকাপে প্রস্তুতি ম‍্যাচে এটিকে মোহনবাগানের (ATK Mohunbagan) মুখোমুখি নামছে মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting Club)। প্রথম ডার্বি নিয়ে উচ্ছসিত দুই দলের ফুটবলাররা।

অনেকদিন পর প্রাক-মরশুম প্রস্তুতিতে সরগরম ময়দান। দুই প্রধান নিজেদের মাঠে নতুন মরশুমের প্রস্তুতি সারছে। তারই মধ্যে শনিবার নৈহাটি স্টেডিয়ামে মরশুমের প্রথম মিনি ডার্বি। মুখোমুখি হচ্ছে মোহনবাগান এবং মহামেডান। জুয়ান ফেরান্দোরা মহামেডানের থেকে এগিয়ে। মহামেডানের বিদেশিরা সবে শহরে আসতে শুরু করেছে। দু’দলই মরশুমের প্রথম প্রস্তুতি ম্যাচে নিজেদের পরখ করে নিতে চায়। মোহনবাগান নিজেদের মাঠে প্রস্তুতি সেরে নেয়। স্প্যানিশ কোচ  নিয়মিত স্যিচুয়েশন প্র্যাকটিস করাচ্ছেন। ভুল ভ্রান্তি হলেই অনুশীলন বন্ধ করে বোঝাচ্ছেন মনবীর সিং, বোউমাসদের। চুটিয়ে অনুশীলন করছেন ফ্লোরেন্তিন পোগবা। তাঁকে দেখে খুশি কোচ জুয়ান। শনিবার মহামেডানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে পল পোগবার দাদাকে খেলিয়ে দেখে নিতে পারেন বাগান কোচ। সদ্য শহরে আসা ব্রেন্ডন হ্যামিলকে রেখে ২০ জন ফুটবলার নিয়ে শনিবার নৈহাটিতে ম্যাচ খেলতে যাচ্ছে মোহনবাগান। দুই অর্ধে সবাইকেই খেলিয়ে দেখে নিতে চান জুয়ান।

অপরদিকে তৈরি মহামেডানও। সাদা-কালো কোচ আন্দ্রে চেরনিশভের তত্ত্বাবধানে অনুশীলনে ব‍্যস্ত ফৈয়াজরা। প্রস্তুতি ম‍্যাচ হলেও, ডার্বি। তাই এই ম‍্যাচ জিততে মরিয়া সাদা-কালো ব্রিগেড।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...