Saturday, June 27, 2026

ইমামবাড়া হাসপাতালে হেফাজতে থাকা দুষ্কৃতীকে লক্ষ্য করে গুলি, এলাকায় চাঞ্চল্য

Date:

Share post:

চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে পুলিশ হেফাজতে থাকা দুষ্কৃতীকে লক্ষ্য করে চলল গুলি। গুলিবিদ্ধ অবস্থায় কুখ্যাত দুষ্কৃতী টোটন বিশ্বাস (Toton Biswas) হাসপাতালেই চিকিৎসাধীন। ঘটনায় এলায়া চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে পুলিশ (Police) বাহিনী মোতায়েন রয়েছে।

টোটন বিশ্বাস নামে ওই দুষ্কৃতী পুলিশ হেফাজতে ছিল। সে এলাকায় দুষ্কৃতী হিসেবে পরিচিত। শনিবার, মেডিক্যাল (Medical) পরীক্ষার জন্য আরও কয়েকজন ধৃত-সহ তাকে মেডিক্যাল পরীক্ষার জন্য চুঁচুড়ার ইমামবাড়া নিয়ে গিয়েছিল পুলিশ। অভিযোগ, সেখানেই তাকে লক্ষ্য করে গুলি চালায় অন্য দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ টোটনকে ওই হাসপাতলে ভর্তি করা হয়েছে। পুলিশের উপস্থিতিতে কীভাবে হেফাজতে থাকা দুষ্কৃতীকে লক্ষ্য করে গুলি চলল তা নিয়ে প্রশ্ন উঠছে। কীভাবে হাসপাতালে গুলি চালাল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...