Saturday, June 27, 2026

গল্ফগ্রিনে যুবকের রহস্যমৃত্যু: কড়া পদক্ষেপ লালবাজারের, ক্লোজ অভিযুক্ত ২ পুলিশকর্মী

Date:

Share post:

কলকাতায় যুবকের রহস্যমৃত্যু (Mysterious Death)। দক্ষিণ কলকাতার গল্ফগ্রিন থানা (Golf Green Police Station) এলাকার আজাদগড়ের বাসিন্দা দীপঙ্কর সাহার (Dipankar Saha) মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা। পুলিশের বিরুদ্ধে অভিযোগ করলেও যুবকের মাদকাসক্তির কথা স্বীকার পরিবারের। তদন্তে নেমে ২ পুলিশকর্মীকে ক্লোজ করল লালবাজার।

রবিবার দীপঙ্কর ও তাঁর ৪ বন্ধু প্রকাশ্যে মাদক (Drugs) নিচ্ছিলেন বলে অভিযোগ। টহলদারির সময় দেখতে পেয়ে তাঁদের থানায় নিয়ে যায় গল্ফগ্রিন থানার পুলিশ। রাতে বাড়ি ফিরে যান দীপঙ্কর। শুক্রবার, তাঁর মৃত্যু হয়। মৃতের পরিবারের অভিযোগ, পুলিশের মারেই জখম হয়ে মৃত্যু হয়েছে ৩৪ বছরের দীপঙ্করের। ইতিমধ্যে মৃতের ময়না তদন্তের রিপোর্ট (Post Mortem Report) হাতে এসেছে পুলিশের। পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে লালবাজার (Lalbazar)। তদন্তে নেমে গল্ফগ্রিনের ২ পুলিশ কর্মীকে ক্লোজ করা হয়েছে বলে লালবাজার সূত্রে খবর।

তবে থানার সিসিটিভি ফুটেজ (CCTV Footage) দেখে জানা গিয়েছে, রবিবার রাত ১০ টা ২৬ নাগাদ তাঁদের নিয়ে যায় পুলিশ। এরপর অভিযুক্তদের থানায় বসিয়ে রাখা হয়েছিল। তবে আধ ঘণ্টার মধ্যেই তাঁদের ছেড়ে দেওয়া হয়। থানা থেকে হেঁটেই বেরতে দেখা যায় দীপঙ্করদের। এরপর বাড়ি ফিরে বৃহস্পতিবার রাত থেকে আচমকাই অসুস্থ হয়ে পড়েন ওই যুবক। এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। শুক্রবার সকালেই হাসপাতালে মৃত্যু হয় দীপঙ্করের। পরিবারের তরফেও ছেলের মাদকাসক্তির (Drug Addiction) কথা স্বীকার করে নেওয়া হয়েছে।

তবে দীপঙ্করের শরীরে যে আঘাতের চিহ্ন আছে, তা গত রবিবারের নয় বলেই প্রাথমিক তদন্তে অনুমান। থানার বাইরে দীপঙ্করকে কোথাও মারধর করা হয়েছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে লালবাজার সূত্রে খবর। মৃত্যুর কারণ খতিয়ে দেখতে ৩ সদস্যের মেডিক্যাল টিম গঠন করা হয়েছে।

Related articles

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘সার’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘সার’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...