Saturday, June 27, 2026

বিখ্যাত পর্বতারোহী তেনজিং নোরগের ছেলেকে অভিনন্দন রাজ্য সরকারের

Date:

Share post:

পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) অ্যাডভেঞ্চার ট্যুরিজম কমিটির (adventure tourism committee) চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন জামলিং তেনজিং নোরগে (Jamling Tenzing Norgay)। এই ঘোষণার পরই রাজ্য সরকারের তরফ থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান হয়। কিংবদন্তি পর্বতারোহী তেনজিং নোরগের (Tenzing Norgay) ছেলে হলেন জামলিং।

৫৭ বছরের জামলিং তেনজিং নোরগে ভারতীয়-নেপালি শেরপা পর্বতারোহী। বাবার মতোই পাহাড়ের প্রতি তাঁর অদম্য টান। চোলা দার্জিলিং জিমখানা ক্লাবের চেয়ারম্যান পদেও রয়েছেন তিনি। অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের কাছে জামলিং তেনজিং নোরগে ভীষণ আকর্ষণীয় এক ব্যক্তিত্ব। তাঁর অভিজ্ঞতার কথা মন্ত্রমুগ্ধের মতো শোনেন অন্যান্য শেরপারাও। এবার অ্যাডভেঞ্চার ট্যুরিজম কমিটির চেয়ারম্যান পদে তিনি মনোনীত হওয়ায় রাজ্য সরকারের তরফ থেকে তাঁকে অভিনন্দন জানান হল।

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...