Saturday, April 4, 2026

রামমোহন সম্মিলনীর খুঁটি পুজোয় চাঁদের হাট

Date:

Share post:

দুর্গাপুজোর (Durga Puja) প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে। এই বছর করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। তবু সতর্কতামূলক সব ব্যবস্থা নিয়েই পুজো প্রস্তুতি শুরু করেছে রামমোহন সম্মিলনী। এক সময় পুজো প্যান্ডেল মানে ছিল বাঁশ ও রঙিন কাপড়ের তৈরি কারুকার্য। ধীরে ধীরে সেই বাঁশের সঙ্গে যুক্ত হয়েছে, থার্মোকল, চট, প্লাস্টিক, কাঠ, পাট, প্লাস্টার অফ প্যারিস, সিমেন্ট আরও কত রকমারি সামগ্রী। যত দিন যাচ্ছে বেড়ে চলেছে খুঁটি পুজোর চাকচিক্য। রবিবার হয়ে গেল রামমোহন সম্মিলনীর খুঁটি পুজো। বলা যেতে পারে এই খুঁটি পুজোর (Khuti Puja) মাধ্যমেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ল। জাঁক জমক করে খুঁটি পুজো উৎসব পালন করা একটা ট্রেন্ড হয়ে গেছে। রামমোহন সম্মিলনীর পুজোর সঙ্গে জড়িয়ে আছে নানা ঐতিহ্য। এবার ৭৮তম বর্ষে পদার্পণ করল এই পুজো। খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী শশী পাঁজা, স্থানীয় কাউন্সিলর অয়ন চক্রবর্তী, সাংবাদিক কুণাল ঘোষ সহ বিশিষ্টরা।
ফি বছরই কলকাতার হেভিওয়েট পুজো প্যান্ডেলগুলোয় থাকে থিমের নয়া চমক৷ এবছর জঙ্গলমহলের সঙ্গে কলকাতার পুজোর যোগসূত্র গড়ে তুলবে রামমোহন সম্মিলনী।তাদের এবারের থিম ‘জঙ্গল কন্যা’ । কুণাল ঘোষ জানান, জঙ্গল মহল থেকে মাটি এসেছে, গাছ এসেছে। এক টুকরো জঙ্গলমহল এবার উঠে আসবে রামমোহন সম্মিলনীর পুজোয়।গোটা থিমটা এবার ‘জঙ্গল কন্যা’।
মন্ত্রী শশী পাঁজা বলেন, কোভিড পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তবু যথেষ্ট সতর্কতা নিয়েই এখানে পুজোর আয়োজন করা হচ্ছে।থিমের মধ্যেও আছে নতুনত্ব।সবাই এবার ভালভাবে পুজো কাটাবে বলে আশা রাখছি।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...