Tuesday, June 9, 2026

Weather Update: ঘূর্ণাবর্ত আর কোটালের জোড়া ফলা, চিন্তা বাড়ছে উপকূলে

Date:

Share post:

বঙ্গোপসাগরে (Bay of Bengal)ঘনীভূত হয়েছে নিম্নচাপ । ঘূর্ণাবর্ত (Cyclone)ক্রমশ এগিয়ে যাচ্ছে ওড়িশার দিকে। আগামিকাল অর্থাৎ সোমবার থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। ৮ থেকে ১১ এই চারদিন উপকূলবর্তী এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে। শনিবার থেকে সুন্দরবন (Sundarban) জুড়ে সতর্কবার্তা প্রচার শুরু হয়েছে। পুলিশ ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে মৎস্যজীবীদের সতর্ক করে দেওয়া হচ্ছে। রবিবারের মধ্যেই তাঁদের সমুদ্র থেকে ফিরে আসার কথা জানিয়ে দেওয়া হয়েছে। সামনেই পূর্ণিমার কোটাল, তারমধ্যে নিম্নচাপ- এই দুই মিলে আতঙ্কের প্রহর গুনছেন উপকূলবর্তী এলাকার মানুষ।

উত্তাল সমুদ্র, রাতভর দফায় দফায় বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার দাপট দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায়। সোমবার থেকে বাড়বে বৃষ্টির পরিমান। ইতিমধ্যেই নামখানা থানার তরফ থেকে নামখানা, হাতানিয়া , দোয়ানিয়া নদীতে কড়া নজরদারি চালানো হচ্ছে । গোসাবা ব্লক প্রশাসনের পক্ষ থেকে গোসাবা পঞ্চায়েত ও সুন্দরবন কচুখালী গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বিভিন্ন নদী বাঁধ এলাকায় মাইকিং করে সতর্কতা প্রচার করা হচ্ছে। ফ্রেজারগঞ্জের বিভিন্ন এলাকাতেও একই ভাবে মাইকিং করা হচ্ছে। এমনিতেই কাঁচা মাটির বাড়ি রয়েছে যাঁদের তাঁদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে প্রশাসন। আবহাওয়াবিদরা বলছেন নিম্নচাপের কারণে বৃষ্টির দাপট বাড়বে, পাশাপাশি পূর্ণিমার কোটাল থাকায় নদী- সমুদ্রে জলস্তর বাড়ার আশঙ্কা থাকছে। সেক্ষেত্রে নিচু এলাকায় জল ঢুকে প্লাবনের সম্ভাবনাও একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পূর্ব মেদিনীপুরে এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে বাংলায়।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...