Friday, June 26, 2026

কমনওয়েলথ গেমসের ফাইনালে ভারতের পুরুষ হকি দল

Date:

Share post:

কমনওয়েলথ গেমসের (Commonwealth Games) ফাইনালে ভারতের পুরুষ হকি দল (India Hockey Men’s Team)। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ( South Africa) হারিয়ে গেমসে পুরুষদের হকির ফাইনালে উঠেছে ভারতীয় দল। প্রোটিয়াদের ৩-২ ব্যবধানে হারিয়েছেন হরমনপ্রীত সিংরা। ভারতের হয়ে গোল গুলি করেছেন অভিষেক, মনদীপ সিং এবং যুগরাজ সিং। ফাইনালে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

খেলার শুরু থেকে ম্যাচের রাশ ছিল ভারতীয়দের হাতে। মনপ্রীত, হরমনপ্রীত সিংরা আক্রমণাত্মক হকি খেলে দক্ষিণ আফ্রিকার রক্ষণে শুরু থেকে চাপ বাড়িয়েছিলেন। কিন্তু হার্দিক সিং, গুরজন্ত সিংরা প্রথম কোয়ার্টারে গোলের লকগেট খুলতে পারেননি। তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ভারতকে। দ্বিতীয় কোয়ার্টারে শুরুতেই গোল পেয়ে যায় ভারতীয় দল। গোলদাতা অভিষেক। ২৮ মিনিটে ব্যবধান বাড়িয়ে ২-০ করে ভারত। দুর্দান্ত গোল করেন মনদীপ সিং। বাঁ প্রান্ত ধরে আক্রমণে উঠে বিপক্ষ গোলকিপারকে পরাস্ত করেন মনদীপ।

তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে একটি গোল শোধ করে দক্ষিণ আফ্রিকা। ৩৩ মিনিটে রায়ান জুলিয়াস গোল করেন। ম্যাচের ৫৮ মিনিটে ফের গোল করে ভারত। শ্রীজেশরা এগিয়ে যান ৩-১ ব্যবধানে। এবার ড্র্যাগ ফ্লিকার যুগরাজ সিং গোল করেন। এর মিনিট খানেক পর আর একটি গোল শোধ করে দক্ষিণ আফ্রিকা। তবে ভারতের জন্য বিপদ বাড়েনি। ম্যাচ জিতেই মাঠ ছাড়েন মনপ্রীতরা।

আরও পড়ুন:India Team: ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম‍্যাচ জিতে দলের প্রশংসায় হিটম‍্যান

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...