Friday, June 26, 2026

CBI-এর তলবে সোমবার যেতে পারবেন না- ইমেলে জানালেন অনুব্রত

Date:

Share post:

সিবিআইয়ের তলবে হাজিরা দিচ্ছেন না- জানালেন বীরভূমের জেলা তৃণমূল (TMC) সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)। সোমবার, তাঁকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোমবার সকাল ১১টায় নিজাম প্যালেসে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। কিন্তু তিনি হাজির হতে পারবেন না বলে রবিবারই অনুব্রতর তরফ থেকে স্পষ্ট করা হয়েছে। ইমেল করে যেতে না পারার কারণ জানানো হয়েছে বলে সূত্রের খবর। সেখানে বলা হয়েছে, তিনি অসুস্থ। চিকিৎসা চলছে। ইমেলে তাঁকে সময় দেওয়ার আর্জি জানানো হয়েছে বলে সূত্রের খবর।

গরু পাচার মামলায় গত বুধবার বীরভূমের একাধিক জায়গায় তল্লাশি চালায় ইডি৷ অনুব্রত ঘনিষ্ঠ একাধিক ব্যবসায়ী এবং নেতার বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হয়। ইডি-র সঙ্গে যৌথ তল্লাশিতে ছিল সিবিআই-ও (CBI)৷ অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী টুলু মণ্ডলের বাড়ি, অফিস এবং পেট্রোল পাম্পে তল্লাশি চালায় ইডি ও সিবিআই। তাঁকে ১০ঘণ্টা জেরা করা হয়। ইতিমধ্যেই অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করেছে সিবিআই।

এই সব জায়গা থেকে তল্লাশিতে পাওয়া তথ্যের ভিত্তিতেই অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে সূত্রের খবর। এর আগে তাঁকে পাঁচবার নোটিশ দেয় সিবিআই। পঞ্চম নোটিশের পরে তিনি নিজাম প্যালেসের পর SSKM হাসপাতালে ভর্তি হন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরেই তাঁকে ফের নোটিশ পাঠায় CBI। হাজিরা দেন অনুব্রত। প্রায় চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। শুক্রবার সপ্তমবার অনুব্রতকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু সোমবার তিনি যেতে পারবেন না, তা রবিবারই জানিয়ে দিয়েছেন সিবিআইকে।

 

 

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...