Friday, June 26, 2026

ভিন জাতের ছেলেকে প্রেম, নিজের মেয়েকে খুনের ছক

Date:

Share post:

ফের যোগী রাজ্যে জাতিবিদ্বেষের ভয়াবহ ছবি প্রকাশ্যে। ভিন জাতের ছেলের সঙ্গে মেয়ের প্রেমের কথা জানতে পেরে মানতে পারেননি পরিবারের কেউই। তাই সুপারি কিলার লাগিয়ে মেয়েকে খুন করার ছক কষলেন এক ব্যক্তি। ‘ডিজিটাল ইন্ডিয়ায়’ উত্তরপ্রদেশের এই ঘটনায় গেরুয়া শিবিরের বর্ণবিদ্বেষের কঙ্কালসার ছবি প্রকাশ্যে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন:উপরাষ্ট্রপতি নির্বাচনে দলের নির্দেশ অমান্য, ফের শিশির দিব্যেন্দুকে চিঠি সুদীপের

জানা গিয়েছে, ভিন জাতের ছেলের সঙ্গে মেয়ের প্রেমের সম্পর্ক মানতে পারেননি নবীন কুমার নামে এক ব্যক্তি। এ নিয়ে সংসারে সবসময় অশান্তি লেগেই থাকত। অশান্তি সহ্য করতে না পেরে বাড়ির ছাদ থেকে ঝাঁপ দেন তরুইণী। এরপর  তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। বাঁদরের ভয়ে কোনও ভাবে ছাদ থেকে ওই তরুণী পড়ে গিয়েছেন— এ কথা বলে হাসপাতালে ওই তরুণীকে ভর্তি করেন নবীন।

এরপরই মেয়েকে হত্যা করতে একলক্ষ টাকা দিয়ে সুপারি কিলার হিসেবে হাসপাতালেরই এক কর্মীকে নিয়োগ করেন নবীন। ডাক্তারের ছদ্মবেশে হাসপাতালের ওই কর্মী অন্য এক মহিলা কর্মীর সাহায্যে আইসিইউতে ঢোকেন। তার পরই তরুণীকে ইঞ্জেকশন দেন হাসপাতালের ওই কর্মী। তীব্র মাত্রার পটাশিয়াম ক্লোরাইড তরুণীকে দেওয়া হয়। এতে ওই তরুণীর শারীরিক অবস্থার অবনতি হয়।

সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে পারে পুলিশ।  এরপরই অভিযুক্ত ব্যক্তি নবীন কুমার, হাসপাতালের কর্মী নরেশ কুমার ও এক মহিলা কর্মীকে গ্রেফতার করে পুলিশ। জেরায় ঘটনার কথা স্বীকার করেছেন নরেশ। তাঁর থেকে ইঞ্জেকশন ও নগদ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...