Friday, June 5, 2026

ঋদ্ধির পথেই সুদীপ, সিএবির কাছ থেকে চাইতে পারেন ছাড়পত্র : সূত্র

Date:

Share post:

ঋদ্ধিমান সাহার ( Wriddhiman Saha) পর এবার বাংলা (Bengal) ছাড়তে পারেন বাংলা ক্রিকেট দলের আরেক তারকা ব‍্যাটার সুদীপ চট্টোপাধ্যায় (Sudip Chatterjee)। সূত্রের খবর, আসন্ন মরশুমে ত্রিপুরার হয়ে খেলতে চলেছেন তিনি। জানা যাচ্ছে, দু’-এক দিনের মধ্যেই সিএবির কাছ থেকে ছাড়পত্র চাইতে পারেন সুদীপ। সূত্রের খবর, সুদীপ চট্টোপাধ্যায়কে বোঝানোর জন‍্য ফোন করেছিলেন বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা। কিন্তু তাতেও বরফ গলেনি বলে জানা যাচ্ছে। গত মরশুমে অরুণ লালের কোচিংয়ে বাংলা দলে রঞ্জিতে সে ভাবে জায়গা পাচ্ছিলেন না সুদীপ।

এদিন এক সংবাদমাধ্যমে সুদীপ বলেন,” যেখানে খেলার সুযোগ বেশি পাব সেখানেই যাব। ত্রিপুরাতে সেই সুযোগ পাব।”

এই মরশুমে সিএবি থেকে ছাড়পত্র নেন ঋদ্ধিমান সাহা। সিএবির এক কর্তার কথায় অপমানিত হন তিনি। সেই ঘটনার পর পরেই বাংলা ছাড়ার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের এই উইকেটরক্ষক। গত জুলাই মাসের শুরুতে সিএবি-তে গিয়ে ছাড়পত্র নিয়ে আসেন পাপালি। আসন্ন মরশুমে ত্রিপুরার হয়ে খেলতে দেখা যাবে ঋদ্ধিমানকে।

আরও পড়ুন:কমনওয়েলথ গেমসের ফাইনালে ভারতের পুরুষ হকি দল

 

Related articles

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...