Saturday, April 4, 2026

উপরাষ্ট্রপতি নির্বাচনে দলের নির্দেশ অমান্য, ফের শিশির দিব্যেন্দুকে চিঠি সুদীপের

Date:

Share post:

আগেই দলের তরফে শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীকে চিঠি দিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাঁদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত থাকবে তৃণমূল কংগ্রেস। দলের সিদ্ধান্ত যেন তাঁরাও মানেন।কিন্তু দলের সেই সিদ্ধান্ত না মেনেই পিতা পুত্র ভোট দেন। যা নিয়ে রীতিমতো বিরক্ত তৃণমূল নেতৃত্ব। শিশির-দিব্যেন্দুর সাংসদ পর খারিজ করার জন্য আগেই লোকসভার স্পিকারকে চিঠি দিয়েছেন তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাঁদের বিরুদ্ধে দলত্যাগবিরোধী আইন কার্যকর করার কথা বলেছিলেন তিনি।

শনিবারের ঘটনার পর শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীকে আবারও চিঠি দিল দল। উপরাষ্ট্রপতি নির্বাচনে দলের নির্দেশ অমান্য করে ভোট দেওয়ার জন্য এই চিঠি। লোকসভায় তৃণমূল কংগ্রেসের নেতা সাংসদ সুদীপ বন্দোপাধ্যায় এই চিঠিতে লিখেছেন দল পুরো বিষয়টি নজরে রাখছে।

আরও পড়ুন- আমি দলের অনুগত সৈনিক: মোদি-মমতা বৈঠক নিয়ে বিরোধীদের অভিযোগের সপাট জবাব দিয়ে মন্তব্য কুণালের

বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ের মতে, ‘তাঁদের কাছে (শিশির-দিব্যেন্দু) এটাই প্রত্যাশিত। তাঁরা কোন দলের প্রতি অনুগত, তা আবারও প্রমাণিত হল।’ রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দু শেখর রায় বলেন, ‘রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি নির্বাচনে ‘হুইপ’ জারি করা হয় না। সেদিক থেকে যে কেউ পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে। কিন্তু দল যখন আনুষ্ঠানিকভাবে এই মতদান থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে ও তাঁরাও (শিশির-দিব্যেন্দু) যখন এখনও পর্যন্ত খাতায়-কলমে দলেরই সাংসদ, তখন সেই নির্দেশ মেনে চলা উচিত ছিল। এহেন দ্বিচারিতার কোনও স্থান নেই দলে।’

 

 

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...