Wednesday, June 24, 2026

আমি দলের অনুগত সৈনিক: মোদি-মমতা বৈঠক নিয়ে বিরোধীদের অভিযোগের সপাট জবাব দিয়ে মন্তব্য কুণালের

Date:

Share post:

দিল্লিতে মোদি-মমতার বৈঠক নিয়ে বিরোধীদের সেটিংয়ের অভিযোগের সপাটে জবাব দিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। রবিবার, সাংবাদিক বৈঠকে বিরোধীদের মন্তব্য়ের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, কার্যত অস্তিত্বহীন বিরোধী শিবির ভিত্তিহীন অভিযোগ তুলছে। নরেন্দ্র মোদি মুখ্যমন্ত্রী থাকার সময়ও যে সময়ের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। বিরোধী শাসিত অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও এখন নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন। তখন সেটিংয়ের তত্ত্ব উঠে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল একের পর বিজেপিকে হারাচ্ছে, সেখানে সেটিং তত্ত্ব কোথা থেকে ওঠে। তীব্র ভর্ৎসনা করেন কুণাল।

পাশাপাশি, ১৪ দিনের তাঁকে সাংবাদ মাধ্যমে বক্তব্য রাখার নিষেধাজ্ঞা প্রসঙ্গে নিজের অবস্থান জানান কুণাল ঘোষ। দলের অনুগত সৈনিকের মতোই তিনি দলের নির্দেশ মেনে চলবেন বলে এদিন সাংবাদিক বৈঠকে জানান তিনি। ”আমি তৃণমূলের কঠিন দিনের সৈনিক। আমি তৃণমূলের (TMC) সৈনিক ছিলাম, আছি, থাকব। দল করতে গেলে বহু সময় দলের নানা নির্দেশ মানতে হয়।”

তৃণমূল সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বিষয়ে শুক্রবার ব্যক্তিগত মত জানান কুণাল। এরপরেই ১৪ দিনের জন্য তাঁকে এই সংক্রান্ত বিষয়ে কোনও মন্তব্য করতে নিষেধ করেন শীর্ষ নেতৃত্ব। সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে কুণাল ঘোষ এদিন জানান, “আমি দলের শৃঙ্খলাবদ্ধ সৈনিক। যখন যেখানে দল যা বলবে, আমি মেনে চলব।”

কুণাল স্পষ্ট বলেন, তিনি তৃণমূল কংগ্রেসটা মন থেকে করেন। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) শ্রদ্ধা করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) শুধু তাঁর নেতা নন, তাঁকে কুণাল মন থেকে ভালবাসেন। যতক্ষণ মন সায় দেবে তিনি তৃণমূলের কর্মী-সৈনিক থাকবেন।

আরও পড়ুন:জেনে নিন আজকের সোনা রুপোর দাম কত হল

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...