Saturday, June 27, 2026

গাড়ি দুর্ঘটনায় প্রয়াত প্রাক্তন আম্পায়ার রুডি কোয়ার্টজেন

Date:

Share post:

গাড়ি দুর্ঘটনায় প্রয়াত প্রাক্তন আম্পায়ার রুডি কোয়ার্টজেন (Rudi Koertzen)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। মঙ্গলবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে। সূত্রে খবর, মঙ্গলবার সকালে রিভারসেলেক কাছে মুখোমুখি গাড়ি সংঘর্ষে মৃত্যু হয়েছে রুডির আরও তিন সঙ্গীর। প্রাক্তন আম্পায়ারের ছেলে কোয়ার্টজেন জুনিয়র বাবার মৃত‍্যুর খবর নিশ্চিত করেছেন।

সূত্রের খবর, ছুটি কাটিয়ে কেপটাউন থেকে বাড়ি ফিরছিলেন কোয়ার্টজেন। তাঁর বাড়ি নেলসন ম্যান্ডেলা বে-তে। একটি রেডিয়ো সাক্ষাৎকারে কোয়ার্টজেনের ছেলে জানিয়েছেন যে তাঁর বাবা গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছেন। এদিন রুডি কোয়ার্টজেন ছেলে কোয়ার্টজেন জুনিয়র বলেন, “বন্ধুদের সঙ্গে গলফ খেলতে গিয়েছিলেন বাবা। ওদের বাড়ি ফিরে আসার কথা ছিল। কিন্তু ওরা বোধ হয় অন্য কোথাও গলফ খেলতে চলে গেল।”

১৯৯২ সালে প্রথম আম্পায়ারিং শুরু করেন কোয়ার্টজেন। ২০১০ সাল পর্যন্ত আম্পায়ারিং করেন তিনি। ২০০৩ এবং ২০০৭ ক্রিকেট বিশ্বকাপে আম্পায়ারিং করেছিলেন কোয়ার্টজেন। ধীর গতিতে আঙুল তুলে আউট দিতেন তিনি। ১০৮টি টেস্ট এবং ২০৯টি এক দিনের ম্যাচে আম্পায়ারিং করেছিলেন কোয়ার্টজেন। ১৪টি টি-২০ ম্যাচেও আম্পায়ারিং করেছেন কোয়ার্টজেন।

আরও পড়ুন:এই ‘লাকি চার্ম’-এর কারণে কমনওয়েলথ গেমসে পদক জয়’, বললেন প্রিয়াঙ্কা

 

Related articles

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘সার’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...