Saturday, April 4, 2026

কলেজে মাইক বাজিয়ে এবিভিপির তাণ্ডব, প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত টিএমসিপি

Date:

Share post:

দুর্গাপুরের কলেজে (Durgapur College)বিজেপির ছাত্র পরিষদের তাণ্ডবের জেরে আক্রান্ত তৃণমূল কংগ্রেস (TMCP)। পরিস্থিতি সামাল দিতে কলেজে পৌঁছে যায় পুলিশ। এরপর অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (ABVP)সদস্যরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। ইতিমধ্যেই ঘটনাস্থলে কমব্যাট ফোরস (Combat Force)নামান হয়েছে। যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে কলেজ চত্বরে।

সূত্র বলছে, দুর্গাপুরের (Durgapur) কলেজে পরীক্ষা চলছিল। সেই সময় মাইক বাজিয়ে অযথা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেন এবিভিপির সদস্যরা। এই ঘটনার প্রতিবাদ করতে গেলে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সদস্যদের হেনস্থা করে এবিভিপি। এমনকি তাঁদের উপর চড়াও হয়ে মারধোর করা হয়েছে। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে পুলিশ পৌঁছে যায়। তাতেও সামাল দেওয়া যায় নি। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে পুলিশকেও মারধোর করে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি করে এবিভিপি। পরীক্ষা ভণ্ডুল করার পরিকল্পনাও করেন তাঁরা। বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় কমব্যাট ফোরস (Combat Force)। বিশৃঙ্খলা তৈরির চেষ্টায় কয়েকজনকে ধরে নিয়ে যায় পুলিশ। স্থানীয় সূত্রে খবর বেশ কয়েকজন তৃণমূল ছাত্র পরিষদের নেতা আক্রান্ত হয়েছেন, তাঁদের প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...