Sunday, June 7, 2026

বুধবার নিজাম প্যালেসে হাজিরা দেবেন অনুব্রত?

Date:

Share post:

শারীরিকভাবে বেশ অসুস্থ। ফিসচুলার সমস্যা বহুদিনের। এছাড়াও বার্ধক্যজনিত বহু সমস্যা রয়েছে। সোমবার SSKM-এর পর মঙ্গলবারও চিকিৎসক তাঁর বাড়িতে গিয়ে তাঁকে বেড রেস্টের পরামর্শ দিয়েছিন। তাই বোলপুর থেকে কলকাতায় আসা অনুব্রতর পক্ষে বেশ কঠিন। কিন্তু চিকিৎসকদের কথা পাত্তা দিতে চায় না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অসুস্থতা থাকা সত্ত্বেও সোমবারের পর ফের বুধবার অনুব্রতকে নিজাম প্যালেসে তলব করেছে CBI।যদিও অসুস্থতার কারণে হাজিরা না দেওয়ার সম্ভাবনা প্রবল অনুব্রতর। তাঁর আইনজীবী নিজাম প্যালেসে পৌঁছে খানিকটা সময় চেয়ে নিয়ে চিঠি দিতে পারেন।

আরও পড়ুন:৫ বছরের জন্য নির্বাচিত হলে ৫ বছর পূর্ণ করুক: বিহারে সংকটের মাঝে বার্তা পিকের

সিবিআই সূত্রের খবর,মঙ্গলবার সকালে ই-মেল করে বুধবার বেলা ১১টা নাগাদ কলকাতার নিজাম প্যালেসে হাজির হওয়ার জন্য নোটিস পাঠানো হয়েছে অনুব্রতকে। তাঁর বোলপুরের বাড়িতেও নোটিসের প্রতিলিপি পৌঁছে দেওয়া হয়েছে। এর পরেও আজ, বুধবার তিনি হাজির না হলে, কড়া আইনি পদক্ষেপ করা হবে বলে ওই সূত্রের দাবি।

অনুব্রত শেষমেশ জিজ্ঞাসাবাদের জন্য হাজির হবেন কি না, তা মঙ্গলবার রাত পর্যন্ত তাঁর তরফে নিশ্চিতভাবে জানানো হয়নি। এ দিন তাঁর এক আইনজীবী আসেন এবং বাড়ির পিছনের দরজা দিয়ে অনুব্রতের বাড়িতে ঢোকেন। আলোচনা শেষে বেরিয়ে যান ওই আইনজীবী। সুতরাং বুধবার অনুব্রত কী করবেন তা জানা যাবে একটু পরেই।

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...