Monday, March 16, 2026

১৫ অগাস্টের আগে উপত্যকায় বড়সড় নাশকতার ছক বানচাল: উদ্ধার ৩০ কেজির বিস্ফোরক

Date:

Share post:

স্বাধীনতা দিবসের (Independence Day) আগে ফের বড়সড় নাশকতার ছক বানচাল করে দিল জম্মু কাশ্মীর পুলিশ (Jammu and Kashmir Police)। পুলওয়ামা (Pulwama) থেকে উদ্ধার হয়েছে ৩০ কেজি বিস্ফোরক। পাশাপাশি এদিনই বুদ্গাম (Budgam) এলাকায় নিষিদ্ধ বিস্ফোরক আটক করেছে নিরাপত্তারক্ষী। ১৫ অগাস্টের আগে ভূস্বর্গে জোড়া ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সকালে বুদগাম এলাকায় হানা দেয় জম্মু ও কাশ্মীর পুলিশ। নিষিদ্ধ সংগঠনের সদস্যদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় তাঁদের। সেখান থেকেই তিন সদস্যকে ঘিরে ফেলেন নিরাপত্তারক্ষীরা।

অন্যদিকে, কাশ্মীর পুলিশ সূত্রে খবর বুধবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার সার্কুলার রোড সংলগ্ন এলাকায় টহল দিচ্ছিলেন নিরাপত্তারক্ষীরা। সেই সময় তাহাব ক্রসিং এলাকায় একটি বিস্ফোরক তাঁদের নজরে আসে।  বিস্ফোরকটির ওজন ছিল কমপক্ষে ৩০ কিলো।

কাশ্মীর পুলিশের আইজিপি (IGP) বিজয় কুমার জানিয়েছেন, স্বাধীনতা দিবসের আগে নাশকতার ঘটনা ঘটতে পারে বলে তিনি আগেভাগেই গোয়েন্দাদের সতর্ক করেছিলেন। সেই মতো পুলিশ ও সেনাবাহিনী সতর্ক ছিল। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরকটিকে নিষ্ক্রিয় করেছে বম্ব স্কোয়াড।

উল্লেখ্য ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে এমনই  বিস্ফোরণ ঘটে মৃত্যু হয়েছিল সিআরপিএফের ৪০ জওয়ানের। পাকিস্তানের নিষিদ্ধ সংগঠন রক্তাক্ত করেছিল ভূস্বর্গকে। সেই ক্ষত দেশবাসীর মনে এখনও টাটকা। আর বুধবার উদ্ধার হওয়া আইইডিগুলি বিস্ফোরণ ঘটলে দ্বিতীয়বার পুলওয়ামার মতো দুর্ঘটনা ঘটতেই পারত বলে জানিয়েছে কাশ্মীর পুলিশ।

spot_img

Related articles

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...