Saturday, June 27, 2026

বীরভূমে বাস-অটো সংঘর্ষে ৯ যাত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর, আর্থিক সাহায্য ঘোষণা

Date:

Share post:

বীরভূমে (Birbhum) ১৪ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় (Accident) গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Naredra Modi) ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দুঃখপ্রকাশ করে টুইটে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। প্রতি পরিবারকে শেষকৃত্যের জন্য দেওয়া হবে ২ হাজার টাকা। মুখ্যমন্ত্রী লেখেন, “বীরভূমে মর্মান্তিক দুর্ঘটনায় ৮ মহিলা-সহ ৯জনের মৃত্যুতে গভীর শোকাহত। আমরা মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা দেব ৷ সমব্যাথী প্রকল্পের অধীন শেষকৃত্যের জন্য ২০০০ টাকা দেওয়া হবে ৷”

ঘটনায় শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী। টুইটে নরেন্দ্র মোদি লেখেন, ”পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় এক শোচনীয় পথ দুর্ঘটনায় প্রাণহানির খবরে মর্মাহত। আহতদের জন্য রইল প্রার্থনা। নিহতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে দেওয়া হবে ২ লক্ষ টাকা। আহতদের প্রত্যেকে পাবেন ৫০ হাজার টাকা”

মঙ্গলবার, বিকেলে রামপুরহাট থেকে সিউড়ির দিকে যাচ্ছিল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের একটি বাস। রামপুরহাট থানার তেলডা গ্রামের কাছে সরকারি বাসের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষে আট মহিলা যাত্রী-সহ আটোচালকের মৃত্যু হয়। সরকারি বাসে ধাক্কায় সম্পূর্ণ দুমড়ে যায় অটোটি। বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...