Friday, April 3, 2026

পদ্ধতি মানা হয়নি, তাই এখনই অনুব্রত “গ্রেফতার” বলতে নারাজ আইনজীবীরা

Date:

Share post:

গরুপাচার কাণ্ডে অবশেষে CBI-এর জালে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। চিত্রনাট্য যেন আগে থেকেই রচিত ছিল। যখন জানা গেল বুধবার রাতেই বোলপুরে সিবিআই (CBI) -এর আধিকারিকরা চলে এসেছেন। বড়সড় কোনও পদক্ষেপ যে হতে চলেছে, সেটা আরও নিশ্চিত হয় যায়, যখন CBI-এর সঙ্গে বিশাল কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন গেস্ট হাউসে ওঠে। এরপর সকাল হতেই “খেলা শুরু”। বাইরে থেকে অনুব্রতর বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। আর বাড়ির ভিতর CBI অফিসারেরা ঢুকে পড়ে। ঘন্টাখানেকের টানটান উত্তেজনার পর CBI অনুব্রতকে। তাদের গাড়িতে করে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। ৪১এ নোটিশ ধরানো হয় অনুব্রতকে। তদন্তে অসহযোগিতার অভিযোগে তাঁকে তোলা হয়।

কিন্তু এটাকে আইনি ভাষায় “আটক” বলা হবে নাকি “গ্রেফতার”, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। জানা গিয়েছে, কোনও আরেস্ট মেমোতে সই নেই অনুব্রতর। তাঁর আইনজীবীদের দাবি, অনুব্রত মণ্ডলকে এখনও “গ্রেফতার” বলা যাবে না, “আটক” করা হয়েছে তাঁদের মক্কেলকে।

সংবাদমাধ্যমকে বিশিষ্ট আইনজীবী অনির্বান গুহঠাকুরতা (Anirban Guhathakurta) বলেন, “এখনও পর্যন্ত তাঁকে গ্রেফতার করা হয়নি। গ্রেফতারির একটা পদ্ধতি রয়েছে। গ্রেফতারি পরোয়ানা তৈরি করা, তাঁর আইনজীবীকে জানান এবং নিকটবর্তী একজন আত্মীয়কে জানান। সিবিআই ভারতীয় দণ্ডবিধির ৪১ ধারায় নোটিশ দিয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আইন অনুযায়ী ন্যূনতম সময় দেওয়া দরকার। যেটা তাঁকে দেওয়া হয়নি। আমি নিশ্চিত ভাবে বলছি, গ্রেফতার করা হয়নি।”

অন্যদিকে, CBI-এর তরফেও সরকারিভাবে এখনও গ্রেফতারি বলে ঘোষণা করা হয়নি। আপাতত আটক করেই তাঁকে জিজ্ঞাসাবাদ করে হবে। পরে পরিস্থিতি অনুযায়ী গ্রেফতারি পরোয়ানা তৈরি করা হতে পারে। তারপর সরকারিভাবে গ্রেফতারির কথা জানাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...