Friday, April 3, 2026

শেখ হাসিনাকে রাখি ও উপহার পাঠালেন মমতা

Date:

Share post:

ভারত-বাংলাদেশের মধ্যে সৌভ্রাতৃত্বের বন্ধন দীর্ঘদিনের। নানান উৎসবে দুই বাংলার মধ্যে বিভিন্ন উপহার আদান-প্রদানের চল রয়েছে। আজ রাখিপূর্ণিমার দিনও তার অন্যথা হল না। দুই বাংলার এই বিশেষ উৎসবে সৌজন্যের নজির গড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাখিবন্ধন উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মিষ্টি ও কচুরিপানার তৈরি রাখি পাঠানো হল।  বুধবার বনগাঁ পুরসভার পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যে এই উপহার তুলে দেওয়া হয় বাংলাদেশের সাংসদদের হাতে।

আরও পড়ুন:আজ রাখি পূর্ণিমা, জেনে নিন কেন পালিত হয় এই উৎসব

উপহার পেয়ে বনগাঁ পৌরসভার সকলকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের সাংসদ বলেন, “দারুণ দিনে আপনারা এই উপহার আমাদের দিলেন ৷ আমি কচুরিপানার তৈরি এই রাখি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দেব । ভারত-বাংলাদেশ সম্পর্ক যে কত বেশি মজবুত, এটাই তার বহিঃপ্রকাশ ।”

মমতা-হাসিনা উভয়ের মধ্যে আগেও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রমাণ মিলেছে।  বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে তাঁর সংসদসদস্যের হাত দিয়ে বাংলার মুখ্যমন্ত্রীর জন্য উপহার পাঠিয়েছিলেন শেখ হাসিনা। রাখিতে সেই সৌজন্য ফিরিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পেট্রাপোল বেনাপোল সীমান্তের জিরো পয়েন্টে যশোরের সাংসদ শেখ আফিল উদ্দিনের হাতে এই রাখি তুলে দেন বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ ৷

পৌরসভার সূত্রের খবর, বনগাঁর ঐতিহ্যবাহী নদীর কচুরিপানা থেকে স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা রাখি তৈরি করেছেন । তাঁদের হাতে তৈরি রাখি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-সহ আমেরিকা, জার্মান, কানাডার মত দেশের রাষ্ট্রপ্রধানদের পাঠানো হয়েছে।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...