Saturday, March 14, 2026

ফের বাড়ছে কোভিড সংক্রমণ ও মৃত্যু, মাস্ক পরা বাধ্যতামূলক করল দিল্লির সরকার

Date:

Share post:

দিল্লিতে ফের বাড়ছে কোভিড সংক্রমণ ও মৃত্যু। এর জেরে ফের মাস্ক পরা বাধ্যতামূলক করল দিল্লির সরকার।
মাস্ক না পরলে দিতে হবে ৫০০ টাকা জরিমানা, জারি হল নির্দেশিকা। করোনা সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানা বৃহস্পতিবার আদালতে উপস্থিত সবাইকে মাস্ক পরতে বলেছেন। নির্বাচনে বিনামূল্যের উপহারের প্রতিশ্রুতি স্থগিত চেয়ে একটি আবেদনের শুনানির সময়, তিনি বলেন, “দয়া করে একটি মুখোশ পরুন। আমাদের বেশিরভাগ কর্মচারী এবং সহকর্মীরা কোভিড-১৯ দ্বারা সংক্রামিত হচ্ছে। অনেক বিচারকও কোভিডে আক্রান্ত।”

প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Ministry of Health) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা দেশে সামন্য বেড়েছে সংক্রমণ। দৈনিক পজিটিভিটি রেট (Positivity Rate) পৌঁছেছে প্রায় ৫ শতাংশে (৪.৫৮%)।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, একদিনে রাজধানীতে করোনা আক্রান্ত (Covid Positive) হন ২ হাজার ১৪৬ জন। এর মধ্যে মৃত্যু হয় ৮ জনের। দিল্লিতে করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৩৫১জন।

বর্তমানে শুধু দিল্লিতেই দৈনিক পজিটিভিটির (Daily Positivity Rate) পরিমাণ প্রায় ১৮ শতাংশ ছুঁইছুঁই। এই অবস্থায় কোভিড সংক্রমণে (Covid Positive) রাশ টানতে উদ্যোগী হল অরবিন্দ কেজরিওয়াল সরকার (Arvind Kejriwal Government)। দিল্লিতে করোনা ভাইরাসের এই পরিসংখ্যান নিয়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, আতঙ্কিত হওয়ার দরকার নেই। দিল্লি ছাড়াও মহারাষ্ট্রেও করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে। আগাম সব রকমের ব্যবস্থা নিয়েছে সরকার।

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...