Saturday, June 20, 2026

Gujrat: হিরে-সোনা দিয়ে তৈরি মহামূল্যবান রাখির খোঁজ মিলল সুরাটে

Date:

Share post:

আজ রাখি বন্ধন (Raksha Bandhan) উৎসব। সম্প্রীতি আর ভালবাসার সম্পর্ককে উদযাপনের দিন। মিষ্টি মুখ আর উপহার দেওয়া নেওয়া। ভাই বা দাদার হাতে রাখি পরিয়ে দেয় বোন। সেই রাখির মূল্য টাকা দিয়ে বিচার করা যায় না। কিন্তু তাই বলে হিরে (Diamond), মানিক, সোনা (Gold),রুপো (Silver) দিয়ে তৈরি রাখির কথা শুনেছেন কখনোও? চাক্ষুষ করতে গেলে, আপনাকে যেতে হবে সুরাটে (Surat)।

৪০০ টাকা থেকে শুরু করে ৫ লক্ষ টাকার রাখির সম্ভার নিয়ে পসরা সাজিয়েছেন সুরাটের এক গয়না বিক্রেতা দীপক ভাই চোকসি (Deepak Bhai Choksi)। এই বছর বিভিন্ন দামি ধাতুর রাখি তৈরি করেছেন তিনি। তবে সব থেকে বেশি নজর কেড়েছে সোনার রাখি (Gold Rakhi)। ব্রোঞ্জ এবং রুপো দিয়েও রাখি বানিয়েছেন তিনি। বাদ পরেনি হিরের রাখিও (Diamond Rakhi)। সোনার মহামূল্যবান রাখির দাম প্রায় ৫ লক্ষ টাকা। এছাড়াও তাতে হিরে বসিয়ে শ্রীবৃদ্ধি করা হয়েছে। সেখানে আবার ‘ওম’ শব্দ টি লেখা হয়েছে। স্বভাবতই ভাইরাল হয়েছে এই বিশেষ রাখি। তবে শুধু এক দিনের জন্য এত দামি রাখি কেন কিনবেন মানুষ? দীপক জানাচ্ছেন, আজকের জন্য রাখি হিসেবে ব্যবহার করা হলেও এটি পরবর্তীতে বাহুবন্ধনী হিসেবেও পরা যেতে পারে। গুজরাটের গয়নার দোকানের এই সোনা-রুপো, মণি-মুক্ত দিয়ে তৈরি রাখি ইতিমধ্যেই সবার নজর কেড়েছে।

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...