Tuesday, June 16, 2026

ছায়ানটের উদ্যোগে নজরুল পুরস্কার ২০২৬, সম্মানিত বর্ষীয়ান শিল্পী অনসূয়া 

Date:

Share post:

কাজি নজরুল ইসলামের জন্মজয়ন্তী (Kazi Nazrul Islam) উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল কলকাতার সাংস্কৃতিক দল ছায়ানট (Kolkata’s cultural group Chhayanaut)। এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল নজরুল পুরস্কার ২০২৬ (Nazrul Award 2026)। সোমবার (Monday) বিকেলে সাউথ সিটি মলের (South City Mall) বিপরীতে যোগেন চৌধুরী সেন্টার ফর আর্টসের চারুবাসনার উপেন্দ্রকিশোর সভাগৃহে (Upendrakishore Sabhagriha, Charubasana, Jogen Chowdhury Center for the Arts) আয়োজিত হয় এই অনুষ্ঠানটি। এ বছরে নজরুল পুরস্কারে সম্মানিত হন বর্ষীয়ান নজরুলসংগীত শিল্পী বিদুষী অনসূয়া মুখোপাধ্যায় (Nazrul Sangeet artist Vidushi Ansuya Mukherjee)। দলের কর্ণধার তথা শিল্পী সোমঋতা মল্লিক (Conductor and artist Somrita Mallick) তাঁর হাতে তুলে দেন নাম খোদাই করা রৌপ্য পদক, মানপত্র, উত্তরীয়, চারাগাছ ও মিষ্টি। এটি ছিল এই পুরস্কারের দ্বিতীয় বছর।

পুরস্কার নেওয়ার পর আবেগঘন প্রতিক্রিয়া জানান শিল্পী। তারপর তিনি দুটি নজরুলগীতি (Kazi Nazrul Islam) গান, যা দর্শকদের মুগ্ধ করে দেয়। অনুষ্ঠানের পরিকল্পনার ও পরিচালনার দায়িত্বে ছিলেন সোমঋতা মল্লিক। একক পরিবেশনায় অংশ নেন সুরজিৎ সেন, রাজশ্রী বসু, আশিসবরণ মল্লিক, সঞ্চিতা মিত্র, শর্মিষ্ঠা রায়, চিত্রা সোম বসু, তনুশ্রী অধিকারী, মিতালী ভট্টাচার্য্য, চয়নিকা চট্টোপাধ্যায়, ঐশানী মজুমদার, আর্যদ্যুতি ঘোষ ও অ্যদ্যুতি ঘোষ। বিশেষ পরিবেশনায় ছিল শব্দবিহঙ্গ, যেখানে অংশ নেন সুস্মিতা সেনগুপ্ত ও রাখী পাত্র নস্কর।

অনুষ্ঠানে দলীয় পরিবেশনাতেও ছিল নজরুল চর্চার নানা রঙ। অংশ নেয় বিষের বাঁশী, কথাশিল্প আবৃত্তি চর্চা কেন্দ্র, নবমূর্ছনা, কাব্যার্পণ, রীতা মিউজিক একাডেমি, এবং পূর্ব মেদিনীপুরের মহিষাদল থেকে আসা শ্রুতিশৈলী। এছাড়াও মঞ্চস্থ হয় শ্রুতি নাটক নার্গিস ও নজরুল। নাট্যরূপ দেন তন্ময় দে বিশ্বাস এবং সৃজনের দায়িত্বে ছিলেন কাকলি ব্রহ্মচারী। সাংস্কৃতিক আবহে ভরপুর এই অনুষ্ঠান নজরুলপ্রেমী দর্শকদের কাছে হয়ে উঠেছিল এক স্মরণীয় সন্ধ্যা।

Related articles

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...