Friday, April 3, 2026

মঙ্গলবার ডায়মন্ড হারবার এফ সি’র বিরুদ্ধে প্রস্তুতি ম‍্যাচ খেলতে নামছে ইমামি ইস্টবেঙ্গল

Date:

Share post:

ডুরান্ড কাপে (Durand Cup) খেলতে নামার আগে একটি প্রস্তুতি ম‍্যাচে খেলতে নামছে ইমামি ইস্টবেঙ্গল (Emami EastBengal)। আগামী ১৬ আগস্ট ডায়মন্ড হারবার এফ সি’র (DHFC) বিরুদ্ধে খেলতে নামবে লাল-হলুদ ব্রিগেড। নৈহাটি স্টেডিয়ামে, নৈহাটি গোল্ড কাপের প্রদর্শনী ম্যাচে মুখোমুখি হবে দু’দল।

বুধবার সন্ধ্যায় লাল-হলুদের তরফে জানানো হয়েছে, ১৬ আগস্ট নৈহাটি গোল্ড কাপে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে খেলতে নামবেন সৌভিক চক্রবর্তী, ভি পি সুহের, সুভাশিস রাই চৌধুরীরা। এই মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে লাল-হলুদ শিবিরে। স্টিফেন কনস্ট‍্যাটাইনের নেতৃত্বে জোর কদমে চলছে অনুশীলন। ডুরান্ডে নামার আগে দলকে দেখে নিতে চান স্টিফেন।

বুধবার বিকেলে ফুটবলারদের নিশানা নিখুঁত করার উপরে জোর দিয়েছিলেন লাল-হলুদের হেডস‍্যার। পেনাল্টি বক্সের সামনে বল বসিয়ে সুহেরদের নির্দেশ দিয়েছিলেন, ক্রসবারে মারার। গত শনিবার পায়ে চোট পাওয়া বুধবার পুরোদমে অনুশীলন করতে পারেননি সার্থক গুলুই।

এদিকে সূত্রের খবর এক বিদেশি ডিফেন্ডার এবং বিদেশি এক মিডফিল্ডারকে ইতিমধ্যে চুড়ান্ত করে ফেলেছে ইমামি ইস্টবেঙ্গল।

 

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...