Sunday, June 21, 2026

Entertainment: মুক্তি পেল ‘ইনোমেনিয়া মোশন পিকচার্স’ নিবেদিত ছবি ‘পাশবালিশ’-এর ট্রেলার

Date:

Share post:

মুক্তি পেল নতুন বাংলা ছবি ‘পাশবালিশ’ (Pashbalish)এর ট্রেলার। ইনোমেনিয়া মোশন পিকচার্স (Innomania Motion Pictures) নিবেদিত নতুন বাংলা ছবির ট্রেলার এবং মিউজিক লঞ্চ অনুষ্ঠানে ছিল তারকার মেলা। গত ৩০ জুলাই ২০২২ -এ কলকাতার বিড়লা প্ল্যানেটেরিয়ামে (Birla Planetorium) ‘পাশবালিশ’-এর ট্রেলার ও পোস্টার প্রকাশ করা হয়। অনুষ্ঠানে কলাকুশলীরা ছাড়াও ছিলেন সমাজের বিশিষ্ট প্রভাবশালী ব্যক্তি আশিস বসাক (Ashish Basak)। এছাড়া বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। ছবির নবাগত পরিচালক অর্ণব চক্রবর্তী (Arnab Chakraborty)জানান এই ছবি বাংলা সিনেমার দর্শকদের এক নতুন ধারার গল্প বলবে। তিনি নিজেই এই সিনেমার মিউজিকের দায়িত্ব সামলেছেন বলে জানালেন। অনামিকা সাহা (Anamika Saha),অনিন্দ্য পুলক ব্যানার্জী (Anindya Pulak Banerjee),নাসিফ আখতার, জয়শ্রী খারা,ববি মন্ডল – এর মতো অভিনেতা অভিনেত্রীরা এই ছবিতে কাজ করেছেন। পাশাপাশি কিছু নতুন মুখেরও দেখা মিলবে এই ছবিতে। গল্প ও চিত্রনাট্য লিখেছেন জয়শ্রী খারা । ছবিটির প্রযোজনার দায়িত্বে ববি মন্ডল। খুব শীঘ্রই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবি।

Related articles

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...