Sunday, May 31, 2026

রাজ্যপালের পদ যেতেই ধনকড়-প্রীতি উধাও! উপরাষ্ট্রপতির শপথগ্রহণে গেল না বঙ্গ বিজেপি

Date:

Share post:

যতদিন তিনি বাংলার রাজ্যপাল ছিলেন ততদিন রাজভবনকে বিজেপির কার্যালয় বানিয়ে ফেলেছিলেন বঙ্গ-বিজেপি (BJP) নেতৃত্ব। কিন্তু সেই পদ থেকে সরতেই প্রীতি উধাও! নয়াদিল্লিতে থাকা সত্ত্বেও উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar) শপথগ্রহণ অনুষ্ঠানে গেলেনই না বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder) ও সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। জগদীপ ধনকড় না কি নিজেই আমন্ত্রণ জানিয়েছিলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে (Shubhendu Adhikari)। তিনিও যাননি। তৃণমূলের তরফে আগেই জানানো হয়েছিল উপরাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠানে থাকবে না তারা। কিন্তু জগদীপ ধনকড়ের শপথগ্রহণ অনুষ্ঠানে থাকলেন না বঙ্গ বিজেপির কোনও নেতা।

বাংলায় রাজ্যপাল হয়ে আসার পর থেকেই রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়ে ছিলেন জগদীপ ধনকড়। কখনও সচিবদের ডেকে পাঠানো, কখনও উপাচার্যদের বৈঠকে ডাকেন, কখনও নির্দিষ্ট ফাইল চেয়ে পাঠানো ধনকড়। প্রায় বিজেপি নেতার মতো আচরণ করতেন তিনি-অভিযোগ রাজ্যের শাসকদল থেকে শুরু করে বিজেপি বিরোধীদলগুলির। ফলে ধনকড়ের উপরাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণে বঙ্গ বিজেপি নেতারা উপস্থিত থাকবেন বলে মনে করা হয়েছিল। যদিও সেটা হয়নি। বিজেপি সূত্রের, সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি হওয়ায় তিনি আমন্ত্রণ পান। শুভেন্দুকে নিজে আমন্ত্রণ জানিয়েছিলেন ধনকড়। আর তাঁর মাধ্যমে আমন্ত্রণ করা হয় সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষকে। সেই কারণে অপমানিত হয়েই শপথগ্রহণে যাননি দিলীপ ঘোষ। অর্থাৎ উপরাষ্ট্রপতি পদে শপথগ্রহণেও আদি-নব্য দ্বন্দ্ব পিছু ছাড়ল না বঙ্গ বিজেপির।

আরও পড়ুন:Entertainment: মুক্তি পেল ‘ইনোমেনিয়া মোশন পিকচার্স’ নিবেদিত ছবি ‘পাশবালিশ’-এর ট্রেলার

 

 

Related articles

ছবিই প্রমাণ! অভিষেকের উপর হামলার মূলে বিজেপিই 

বিজেপির সুপরিকল্পিত চক্রান্তে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর প্রাণঘাতী হামলা! আর তারপর জনরোষের নামে মব লিঞ্চিংকে নরমালাইজ করার অপচেষ্টা!...

দুর্যোগের জেরে থমকে গেল কেদারনাথ যাত্রা! নিরাপদ স্থানে সরানো হল পুণ্যার্থীদের

উত্তর ভারত যখন তীব্র দাবদাহে জ্বলছে, তখন ভারী থেকে অতি ভারী বর্ষণে উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকা। আর এই প্রাকৃতিক...

পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথের আগে বড় খবর: তাপস-অর্জুন-পূর্ণিমা পেলেন মন্ত্রিত্বের ফোন 

নতুন সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠনের ঠিক আগের দিনই প্রত্যাশামতোই শুরু হয়ে গেল ফোন যাওয়ার পালা। মন্ত্রী হওয়ার সবুজ...

সোমে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন-শপথ: জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের নয়া বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হতে চলেছে। সোমবার লোকভবনে শপথ নেবেন ৩৫ জন মন্ত্রী। রবিবার, নিজের...