Monday, June 8, 2026

গ্রেফতার ঘোষণা করে অনুব্রতকে আসানসোল আদালতে পেশ করল CBI

Date:

Share post:

গরুপাচার কাণ্ডে অবশেষে অবশেষে অনুব্রত মণ্ডলকে সরকারিভাবে গ্রেফতার ঘোষণা করেছে CBI. আজ, বৃহস্পতিবার বিকেল ৪.১০মিনিটে তাঁকে গ্রেফতার দেখিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ভারতীয় দণ্ডবিধি ও আর্থিক দুর্নীতি দমন আইনে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে।

অনুব্রতর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 120B ধারা এবং আর্থিক দুর্নীতি দমন আইনের 7, 10, 11 এবং 12 নম্বর ধারায় অভিযোগ দায়ের করে গ্রেফতার করা হয়েছে। সরকারিভাবে গ্রেফতার ঘোষণার পর এসিএল হাসপাতালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করানো হয় অনুব্রতর। এরপর তাঁকে নিয়ে আসানসোলের বিশেষ CBI আদালতে হাজির করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আদালতের কাছে তাঁকে হেফাজতে নেওয়ার আবেদন করা হয়েছে CBI-এর তরফে।

এদিকে বিকেলে আসানসোল আদালতে অনুব্রতকে পেশ করার সময়েই বিশৃঙ্খলা চরমে ওঠে। ”চোর চোর গরু চোর” স্লোগান তুলে বিক্ষোভ দেখায় একদল জনতা। আদালত চত্বরে জুতো হাতে মহিলার তেড়ে যান। কোনওরকম অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই পুলিশ আদালত চত্বর থেকে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়। বিক্ষোভকারীরা বিশেষ দুটি রাজনৈতিক দলের সমর্থক বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন:রাজ্যপালের পদ যেতেই ধনকড়-প্রীতি উধাও! উপরাষ্ট্রপতির শপথগ্রহণে গেল না বঙ্গ বিজেপি

 

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...