Monday, June 8, 2026

কয়লাকাণ্ডের তদন্ত: ১৫ অগাস্টের পর ১০ আইপিএস অফিসারকে দিল্লিতে তলব ইডি-র

Date:

Share post:

কয়লাপাচার-কাণ্ডে এবার ১০ আইপিএস অফিসারকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ১৫ অগাস্টের পর দিল্লিতে তাঁদের ডাকা হয়েছে বলে ইডি সূত্রে খবর। যে ১০ IPS আধিকারিককে তলব করা হয়েছে তাঁরা হলেন, *জ্ঞানবন্ত সিং, সুকেশ জৈন, রাজীব মিশ্র, কোটেশ্বর রাও, শ্যাম সিংহ, তথাগত বসু, সেলভা মুরুগান, ভাস্কর মুখোপাধ্যায়, মুকেশ কুমার ও এলএল মীনা।*

সূত্রের খবর, *জ্ঞানবন্ত সিং ২২ অগাস্ট, কোটেশ্বর রাও ২৩ অগাস্ট, শ্যাম সিং ২৪ অগাস্ট, সেলভা মুরুগান ২৫ অগাস্ট, রাজীব মিশ্র ২৬ অগাস্ট, সুকেশ জৈন ২৯ অগাস্ট, তথাগত বসু ৩০ অগাস্ট ও ভাস্কর মুখোপাধ্যায়কে ৩১ অগাস্ট* তলব করেছে ইডি।

এর আগে জ্ঞানবন্ত সিংহ ও রাজীব মিশ্রকে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তলব করা হয়েছিল ৭ আইপিএসকে। ফের তাঁদের জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাসূত্রে খবর, কয়লাপাচার-কাণ্ডে অন্যান্য অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে এই ১০জনের নাম উঠে এসেছে।

কয়লা পাচার-কাণ্ডে ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ECL)-এর বেশ কয়েক জন কর্তা ও কর্মীকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। তবে, এখনও অধরা অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা। এপ্রিলে লালা ও বিনয় মিশ্রের ঘনিষ্ঠদের বিরুদ্ধে ‘ওপেন ডেটেড ওয়ারেন্ট’ জারি করে আসানসোলের বিশেষ সিবিআই আদালত।

আরও পড়ুন:গ্রেফতার ঘোষণা করে অনুব্রতকে আসানসোল আদালতে পেশ করল CBI

 

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...