Sunday, April 12, 2026

হাওড়ায় হাড়হিম করা ঘটনা, একই পরিবারের চারজনের দেহ উদ্ধার

Date:

Share post:

হাওড়ায় হাড়হিম করা ঘটনা।পারিবারিক বিবাদের জেরে একই পরিবারের চারজনকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে হাওড়া থানা এলাকার এমসি ঘোষ লেনে। অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম পল্লবী ঘোষ। তার কাছ থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। যদিও তার স্বামী, দেবরাজ ঘোষ পলাতক।

আরও পড়ুন:আজ রাখি পূর্ণিমা, জেনে নিন কেন পালিত হয় এই উৎসব

পুলিশ সূত্রের খবর,ধৃত ওই মহিলা তার মেজো ভাসুর, ভাসুরের স্ত্রী, মেয়ে এবং শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে  খুন করেন। নৃশংস এই ঘটনার খবর পেতেই  ঘটনাস্থলে আসেন পুলিশের পদস্থ আধিকারিকেরা। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। জেরায় ধৃত মহিলা খুনের কথা স্বীকার করেছে।

পুলিশ জানিয়েছে,জিজ্ঞাসাবাদের মুখে পড়ে ধৃত ওই মহিলা জানায়, শৌচাগারে জলের কল খুলে রাখার জেরেই ভাসুর ও জা-এর সঙ্গে বিবাদ শুরু হয়। তারপর সেই রাগের বহিঃপ্রকাশের জেরে তিনি পরিবারের চারজনকে খুন করে।

Related articles

সচিনকে করতেন প্রবল স্নেহ, ব্রেট লি-র সঙ্গে ডুয়েট, আশার ক্রিকেট অনুরাগও ছিল গভীর

সকাল থেকেই উদ্বেগের প্রহর কাটছিল, অবশেষে বেলা গড়াতেই আরব সাগরের তীর থেকে সারা ভারতে ছড়িয়ে পড়ল চরম দুঃসংবাদ,...

বিহারে ভোট পেতে ১০ হাজার, ভোট-শেষে ফেরতের নোটিশ! অভিযোগে শিলমোহর অভিষেকের

২০২৬ নির্বাচনের আগে বাংলায় এসে বিজেপির নেতারা ভুরি ভুরি প্রতিশ্রুতি রোজ রোজ দিচ্ছেন। আর তার পাল্টা বাংলার শাসকদল...

কিংবদন্তি আশা ভোঁসলের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

৯২ বছর বয়সে প্রয়াত প্রবাদপ্রতিম সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে (Asha Bhosle)। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

বিদায়! পৃথিবী ছেড়ে সুরলোকে আশা, কিংবদন্তির প্রয়াণে এক যুগের অবসান

থেমে গেল 'পিয়া তু- র ঝংকার, কথা হয়েছিল আরও কিছুদিন এভাবেই সুরের সফরে গান গাওয়ার। কিন্তু আজ সব...