Friday, April 24, 2026

খাপ পঞ্চায়েত! সেন্ট জেভিয়ার্সে অধ্যাপিকার পোশাক বিতর্কে এবার কাঠগড়ায় কলেজ কর্তৃপক্ষই

Date:

Share post:

যে খাপ পঞ্চায়েতের কথা ভিন রাজ্যের প্রত্যন্ত গ্রামে শোনা যায়, সেই ঘটনাই নাকি ঘটেছিল সেন্ট জেভিয়ার্স (St Xavier’s) বিশ্ববিদ্যালয়ে। ব্যক্তিগত পরিসরে নিজের স্যোশাল মিডিয়া অ্যাকাউন্টে ছবি পোস্ট (Post) করার জন্য রীতিমতো ঘিরে ধরে তাঁকে মৌখিকভাবে হেনস্থা করা হয় বলে অভিযোগ করেছেন ওই অধ্যাপিকা। তাঁর সুইমিং কস্টিউম পরা ছবি নিজের সোশ্যাল মিডিয়াতে দিয়েছিলেন অধ্যাপিকা। আর তা বারবার নিজের মোবাইলে দেখছিল ছাত্র। অভিযোগ, তাতেই তাঁকে হেনস্থা করে সেন্ট জেভিয়ার্স কলেজ কর্তৃপক্ষ। ঘটনাটি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পদক্ষেপের বিরুদ্ধেই সুর চড়িয়েছেন নেটিজেনদের একাংশ। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের থেকে জানিয়ে দেওয়া হয়েছে অধ্যাপিকা নিজেই চাকরি ছেড়ে দিয়েছিলেন।

এবার কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ তুললেন ওই অধ্যাপিকা। জানান, খাপ পঞ্চায়েতের ধাঁচে রেজিস্ট্রার অধ্যাপক আশিস মিত্রের উপস্থিতি অন্য অধ্যাপক-অধ্যাপিকার বসে তাঁকে রীতিমতো টিটকিরি দেন। আইনজীবী ঝুমা সেন জানান, এমন ন্যক্কারজনক ব্যবহারের পরেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিন্দুমাত্র লজ্জিত নয়। উল্টে তাঁর মক্কেলের পাঠানো আইনি নোটিসের জবাব দিয়েছেন নেহাত দায়সারাভাবে। প্রাক্তন অধ্যাপিকার অভিযোগ, ৯৯ কোটি টাকার মানহানি মামলা করার হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ। তিনিও মামলা লড়তে প্রস্তুত।

পূর্ব যাদবপুর থানা এলাকার ওই তরুণী গতবছর ৯ অগাস্ট সেন্ট জেভিয়ার্সে ইংরেজি বিভাগে অধ্যাপিকা হিসাবে যোগ দেন। ২মাস পরে ৭ অক্টোবর সকাল ১১ টায় সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তাঁর কৌঁসুলিকে ফোন করেন। বিকেল ৪টে নাগাদ বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে রেজিস্ট্রার অধ্যাপক আশিস মিত্র-সহ কমপক্ষে ৭ অধ্যাপক-অধ্যাপিকা উপস্থিত ছিলেন। খাপ পঞ্চায়েত বসিয়ে টানা দু’ঘণ্টা ওই অধ্যাপিকাকে মৌখিক ভাবে হেনস্থা করা হয় বলে অভিযোগ। তাঁর সুইমিং কস্টিউম পরা ছবি দেখানোর আগে ঘরের মধ্যে থাকা সদস্যরা সেই ছবি নিয়ে রীতিমতো চর্চা করেন। তিনি প্রতিবাদ জানালেও কোনও লাভ হয়নি।

অধ্যাপিকার মতে, তিনি ইনস্টাগ্রামে যে ছবি দিয়েছিলেন, তা একান্ত ব্যক্তিগত। সেন্ট জভিয়ার্সের চাকরি ছেড়ে আপাতত একটি বেসরকারি একটি শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত হয়েছেন ওই তরুণী। এবার যাঁরা তাঁকে হেনস্থা করেছেন তাঁদের শাস্তি চান তিনি।

 

 

Related articles

দিল্লির যমুনাতে ডুব দিয়ে আসবেন? মোদিকে চ্যালেঞ্জ মমতার

বাংলার নির্বাচনে বিজেপির পালে হাওয়া লাগতে ঝালমুড়ির দোকান থেকে গঙ্গাবক্ষে নৌকাবিহার করেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। শুক্রবার, এই...

যাদবপুরের পড়ুয়ারা পড়া ছেড়ে প্রতিবাদে! মোদির অপমানজনক কথার জবাব দিলেন মুখ্যমন্ত্রী

বাংলা ও বাঙালিদের অপমান করতে করতে প্রতিদিন নতুন ফন্দি আঁটেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর দলের নেতা...

বালিগঞ্জে হেভিওয়েটদের বিপক্ষে বামেদের তরুণ মুখ আফরিন, ভোট চাইতে পৌঁছলেন টালিউডের ‘জ্যেষ্ঠপুত্রের’ বাড়ি

বিধানসভা নির্বাচনে বামেদের নতুন সমীকরণ, ভোটের ময়দানে নেমেছেন তরুণ প্রার্থীরা। বালিগঞ্জেও (Ballygunge Election) তাঁর অন্যথা নয়। একদিকে তৃণমূলের...

মমতা-সরকারের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোদি! নৌকাবিহারকে তীব্র কটাক্ষ অভিষেকের 

“মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোদি”! শুক্রবার দলীয় প্রার্থীর প্রচারে ডোমজুড় থেকে নরেন্দ্র মোদির (Narendra Modi) নৌকাবিহারকে...