Sunday, June 21, 2026

মহারাষ্ট্রের জালনা থেকে উদ্ধার প্রায় ৪০০ কোটি, টাকা গুণতে হিমশিম আয়কর বিভাগ

Date:

Share post:

মহারাষ্ট্রের (Maharashtra) এক ব্যবসায়ীর বাড়ি-সহ বিভিন্ন সংস্থায় হানা দিয়ে প্রায় ৩৯০ কোটি বেনামি টাকা উদ্ধার করল আয়কর বিভাগ (Income Tax)। মহারাষ্ট্রের জালনার একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ সম্পত্তি উদ্ধার করা হয়েছে। গত ১ অগাস্ট থেকে ৮ অগাস্ট পর্যন্ত লাগাতার তল্লাশি অভিযান চালায় আয়কর দফতর। দীর্ঘদিন ধরে জালনার দুটি কোম্পানির আয়কর রিটার্ন (Tax Return) দেখে সন্দেহ দানা বাঁধে দফতরের। বাজেয়াপ্ত (Seized) হওয়া সম্পত্তির মধ্যে রয়েছে ৫৬ কোটি টাকা নগদ, ৩২ কেজি সোনা এবং ১৪ কোটির মুক্তো ও হিরের গয়না উদ্ধার হয়েছে। এছাড়াও প্রচুর জমির দলিল মিলেছে বলে জানিয়েছেন আয়কর দফতরের আধিকারিকরা। পাশাপাশি, বাজেয়াপ্ত করা হয়েছে ১২০টিরও বেশি গাড়ি।

উদ্ধার হওয়া টাকা গুণতে দফতরের আধিকারিকদের ১৩ ঘণ্টারও বেশি সময় লেগে যায় বলে খবর। সম্প্রতি একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর ফাঁকি দেওয়ার চাঞ্চল্যকর তথ্য হাতে আসে আয়কর দফতরের আধিকারিকদের। আর তারপরই নড়েচড়ে বসেন তাঁরা। পাঁচটি পৃথক দল তৈরি করে মহারাষ্ট্রের একাধিক জায়গায় হানা দেয় আইটি বিভাগ। দলগুলিতে প্রায় ২৬০ জন আয়কর কর্তা বিভিন্ন জায়গায় হানা দিয়ে বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করেন।

 

 

 

Related articles

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...