Sunday, June 21, 2026

ভারতের ১৪তম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন ধনকড়

Date:

Share post:

ভারতের চতুর্দশ উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন জগদীপ ধনখড়।তাঁকে আজ শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিন শপথগ্রহণের আগে রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর প্রতি নিজের সম্মান জ্ঞাপন করেন ধনখড়। এরপর তিনি ট্যুইটে লেখেন, ‘পূজ্য বাপুকে শ্রদ্ধা জানিয়ে ভারত সেবার অনুপ্রেরণা পেলাম।’

আরও পড়ুন:মহারাষ্ট্রের জালনা থেকে উদ্ধার প্রায় ৪০০ কোটি, টাকা গুণতে হিমশিম আয়কর বিভাগ

রাজস্থানের ঝুনঝুনু জেলায় জন্ম ধনখড়ের। ১৯৫১ সালের ১৮ মে তাঁর জন্ম। রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্সে অনার্স নিয়ে পাশ করার পরে তিনি এলএলবি করেন। ১৯৯০ সাল পর্যন্ত তিনি সুপ্রিম কোর্টে প্র্যাক্টিস করতেন। ধনখড়ের রাজনৈতিক জীবনও বেশ বৈচিত্রের। ১৯৮৯ সালে তিনি জনতা দলের সাংসদ ছিলেন। কংগ্রেসেও ছিলেন তিনি। ১৯৯০ সালে তিনি কেন্দ্রীয় মন্ত্রী হন তিনি। ১৯৯৩ সালে তিনি রাজস্থানের বিধায়ক হয়েছিলেন। পরে বাংলার রাজ্যপাল হয়েছিলেন ধনখড়। উপরাষ্ট্রপতি হিসেবে মনোনীত হওয়ার পরই রাজ্যপালের পদ থেকে ইস্তফা দেন ধনকড়।   গত ৬ অগাস্ট অনুষ্ঠিত নির্বাচনে ৭৪ শতাংশ ভোট পেয়ে মার্গারেট আলভাকে হারিয়ে উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হন।

Related articles

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...