Friday, April 3, 2026

কমনওয়েলথ গেমস শেষে নিখোঁজ পাকিস্তানের দুই বক্সার, জানাল সে দেশের জাতীয় বক্সিং সংস্থা

Date:

Share post:

কমনওয়েলথ গেমস ( Commonwealth Games) শেষে নিখোঁজ পাকিস্তানের (Pakistan) দুই বক্সার। এমনটাই জানান হল পাকিস্তান জাতীয় বক্সিং সংস্থা। সোমবারই শেষ হয়েছে ২০২২ কমনওয়েলথ গেমস। জানা যাচ্ছে, তারপরই থেকেই নিখোঁজ পাকিস্তানের দুই বক্সার।

এদিন এক বিবৃতিতে পাকিস্তান বক্সিং সংস্থার সচিব জানিয়েছেন,” ফেডারেশনের যে কর্তারা বার্মিংহাম গিয়েছিলেন তাঁদের কাছেই ওই দুই বক্সারের পাসপোর্ট এবং যাবতীয় নথি রয়েছে। ইসলামাবাদের উদ্দেশে রওনা হওয়ার দু’ঘণ্টা আগে নিখোঁজ হয়ে যান তারা।”

জানা যাচ্ছে, পাকিস্তান দল ইসলামাবাদের উদ্দেশে রওনা হওয়ার দু’ঘণ্টা আগেই নিখোঁজ হয়ে যান পাকিস্তানের দুই বক্সার। দলের তরফ থেকে ইতিমধ্যেই ইংল্যান্ডে পাকিস্তানের দূতাবাসকে জানানো হয়েছে।”

২০২২ কমনওয়েলথ গেমসে বক্সিং থেকে কোনও পদক পায়নি পাকিস্তান। তবে অন্য খেলাগুলিতে মোট আটটি পদক পেয়েছে তারা। পেয়েছে দু’টি সোনাও।

আরও পড়ুন:Ishan Kishan: এশিয়া কাপে দলে জায়গা হয়নি ইশান কিষানের, সোশ্যাল মিডিয়া আক্ষেপ ঝড়ে পরল ভারতীয় ব‍্যাটারের

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...