Saturday, April 4, 2026

“আচ্ছা, ও কি এই জেলেই আসবে?” অনুব্রতর গ্রেফতারির খবরে কারারক্ষীদেরকে প্রশ্ন পার্থর

Date:

Share post:

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এখন জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। ইডি হেফাজত শেষে আপাতত তিনি প্রেসিডেন্সি জেলের বাসিন্দা। প্রথম কয়েকদিন নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে সমস্যা হলেও এখন কিছুটা থিতু পার্থ। কারণ, তিনিও সম্ভবত বুঝেছেন, এই ঠিকানাতেই এখন থাকতে হবে তাঁকে। আইনি পথে এখনই বের হওয়াটা একেবারেই সহজ নয় তাঁর পক্ষে। মানসিকভাবে নিজেকে সেইমতো তৈরি করছেন পার্থ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন: ত্রিপুরায় অব্যাহত সন্ত্রাস, ইটের আঘাতে বিধায়ক সুদীপ রায়বর্মনের মাথা ফাটল

প্রেসিডেন্সি জেলে বসেই একসময়কার রাজনৈতিক সতীর্থ অনুব্রত মণ্ডলের গ্রেফতারির খবর যায় পার্থর কানে। জানা যাচ্ছে, এমন খবর শুনে পার্থ কারারক্ষীদের জিজ্ঞাসা করেন, “আচ্ছা, অনুব্রত কি এই জেলেই আসবে?”

প্রসঙ্গত, এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ইডির হাতে গ্রেফতারের ২০দিনের মধ্যে গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। অনুব্রতর ১০দিন সিবিআই হেফাজত হয়েছে। ২০ আগস্ট ফের তাঁকে আদালতে তোলা হবে। ততদিন পর্যন্ত নিজাম প্যালেস ঠিকানা অনুব্রতর। ১০দিন পর ফের একদফায় তাঁর সিবিআই হেফাজত হতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। আর সিবিআই হেফাজত শেষে যদি জেল হেফাজত হয়, সেক্ষেত্রে প্রেসিডেন্সিতে পার্থর প্রতিবেশি হতে পারেন অনুব্রত। যদি শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়, তাহলে আলাদা বিষয়।

এদিকে, আসানসোল টু নিজাম প্যালেস। কড়া নিরাপত্তার ঘেরাটোপে প্রায় সাড়ে সাত ঘণ্টার পথ পেরিয়ে মধ্যরাতে অনুব্রতকে নিয়ে কলকাতার নিজাম প্যালেসে সিবিআই দফতরে আসে আটটি গাড়ির কনভয়। রাত ২.৪৫ মিনিট নাগাদ অনুব্রতকে নিয়ে নিজাম প্যালেসে ঢোকেন সিবিআইয়ের তদন্তকারীরা। তার আগেই অবশ্য কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় নিজাম প্যালেস। আপাতত ১০দিন এখানেই তাঁর জেরা চলবে।

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...