Tuesday, June 23, 2026

ফিরল লখিমপুরের স্মৃতি! গুজরাটে বিধায়কের জামাইয়ের গাড়ির ধাক্কায় মৃত ৬

Date:

Share post:

উত্তরপ্রদেশের লখিমপুরের পর এবার গুজরাট। বিজেপি শাসিত রাজ্যের আনন্দ জেলায় কংগ্রেস বিধায়কের জামাইয়ের SUV গাড়ির ধাক্কায়  মৃত্যু হল ছয় জনের। মৃতদের মধ্যে তিন জন মহিলা।পুলিশের প্রাথমিক অনুমান, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন চালক। তাতেই বিপত্তি ঘটে।

আরও পড়ুন:ত্রিপুরায় অব্যাহত সন্ত্রাস, ইটের আঘাতে বিধায়ক সুদীপ রায়বর্মনের মাথা ফাটল

গুজরাট পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় সোজিত্রা গ্রামের কাছে রাজ্য সড়কে কংগ্রেস বিধায়ক পুনমভাই মাধবভাই পারমারের জামাই কেতন পাধিয়ারের গাড়ি তীব্র গতিতে ধেয়ে আসছিল। তার পরই একটি অটো ও বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই অটোর চার যাত্রী ও বাইকের দুই আরোহীর মৃত্যু হয়। গাড়ির চালক জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মৃতরা সকলেই সোজিত্রা ও বোরিয়াভি গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে।

ইতিমধ্যেই পুলিশ কংগ্রেস বিধায়কের জামাইয়ের গাড়ির নম্বরপ্লেট উদ্ধার করেছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। ঘটনাটি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

প্রসঙ্গত, গুজরাটের এই ঘটনা লখিমপুর খেরির ঘটনার স্মৃতি উসকে দিল। গতবছর ৩ অক্টোবর উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষি আইনের বিরোধিতায় বিক্ষোভরত কৃষকদের উপর দিয়ে SUV চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্রের বিরুদ্ধে। সেই ঘটনায় রীতিমতো তোলপাড় হয়ে যায় জাতীয় রাজনীতি।

Related articles

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...