Sunday, April 5, 2026

Arijit Singh: মুর্শিদাবাদের ছেলে মেয়েদের ইংরেজি শেখানোর ব্যবস্থা করছেন অরিজিত

Date:

Share post:

তাঁকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া বিরল। শুধু ভালো গায়ক (Singer)নন অনেক বড় মনের মানুষ তিনি। কিন্তু ভীষণ সাদামাটা জীবন কাটান তিনি। মুর্শিদাবাদের (Mursidabad)ছেলেটা গ্ল্যামারের ঝলকানির মাঝেও ভোলেন নি নিজের শিকড়কে। তাই মুম্বইয়ের ফ্ল্যাশ লাইট আর সাফল্যের ঝলকের মাঝেও, সমাজের অপারগতা আর চারপাশের অন্ধকারকে সরিয়ে দিতে চান গায়ক অরিজিৎ সিং (Arijit Singh)। তাই এবার তিনি মুর্শিদাবাদের জিয়াগঞ্জ এবং তার আশেপাশের এলাকার ছেলেমেয়েরা যাতে ভালোভাবে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হতে পারেন তার জন্য এবার ইংরেজির প্রশিক্ষণ ক্লাস (English Training Class)শুরু করার উদ্যোগ নিয়েছেন গায়ক।

আজকের দিনে ইংরেজি ভাষাটাকে (English language)ভালো ভাবে রপ্ত করতে পারলে চাকরি বা পড়াশোনার ক্ষেত্রে অনেকাংশেই সুবিধা পাওয়া যায়। কিন্তু ১৩০ কোটির দেশের অনেক রাজ্যের মানুষ এখনও এই সুযোগ পাই নি। এবার মুর্শিদাবাদের ছেলে দেশের অন্যতম বিখ্যাত গায়ক অরিজিৎ সিং সেই উদ্যোগ নিতে চলেছেন। স্থানীয় সূত্রে জানা যায় জিয়াগঞ্জ সদর ঘাট এবং থানা এলাকার মাঝে একটি বেসরকারি নার্সিং কলেজ (Private nursing college)রয়েছে। সেখানেই ইংরেজির প্রশিক্ষণ ক্লাস চালু করতে চলেছেন। গত সোমবার ওই কলেজে গেছিলেন গায়ক, সেখানেই সকলের সঙ্গে আলোচনা করেন তিনি। পরে জানা যায়, অরিজিৎ ওই নার্সিং কলেজের কয়েকটি ঘরে ইংরেজি প্রশিক্ষণ ক্লাস শুরু করতে চান। অরিজিতের সঙ্গে প্রাথমিক আলোচনার পরই ওই নার্সিং কলেজের অন্যতম কর্ণধার তথা জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শংকর মণ্ডল (Shankar Mondal)নার্সিং কলেজের দুটি ভবনের মোট ন’টি ঘর ইংরেজি শেখানোর জন্য বরাদ্দ করেছেন। এর পাশাপাশি ইংরেজি শেখানোর জন্য একটি অফিস ঘর এবং ছেলে ও মেয়েদের জন্য দুটি পৃথক টয়লেট বরাদ্দ করা হয়েছে। এর আগে অরিজিৎ জিয়াগঞ্জে শিক্ষার প্রসারের জন্য নিজের স্কুল রাজা বিজয় সিংহ বিদ্যামন্দিরের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন। এবার ইংরেজি শিক্ষার প্রসারে বিশেষ উদ্যোগ নিয়েছেন তিনি।

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...