Friday, April 3, 2026

ছুটি শেষেও কাজে যোগ দিলেন না বোলপুর হাসপাতালের সুপার, শুরু বিতর্ক

Date:

Share post:

গত শনিবার থেকেই তিনি ছুটিতে ছিলেন। আজ শুক্রবারই কাজে যোগ দেওয়ার কথা ছিল বোলপুর মহকুমা হাসপাতালের সুপার (Hospital Super) বুদ্ধদেব মুর্মুর। কিন্তু ছুটির মেয়াদ শেষ হয়ে গেলেও  তিনি কাজে যোগ দিলেন না।বিষয়টি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। যদিও হাসপাতাল সুপার বুদ্ধদেব মুর্মুকে জিজ্ঞাসাবাদ করার জন্য ইতিমধ্যে নোটিশ দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই (CBI)।

ছুটিতে থাকাকালীন চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীকে তিনি নির্দেশ দেন অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) বাড়িতে গিয়ে চিকিৎসা করতে।তার নিরেদেশেই বোলপুর মহকুমা হাসপাতালের একদল চিকিৎসক অনুব্রত মন্ডলের বাড়ি যান। এরপরই বিস্ফোরক দাবি করেছিলেন চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী। তাঁর অভিযোগ, বীরভূম জেলা তৃণমূল সভাপতি তাঁকে সাদা কাগজে ‘বেড রেস্ট’ (Bed Rest) লিখে দেওয়ার কথা বলেছিলেন। বোলপুর মহকুমা হাসপাতালের সুপারও অনুব্রতর অনুরোধ অনুযায়ী সাদা কাগজে ‘বেড রেস্ট’  লিখে দিতে বলেন। চন্দ্রনাথের সেই দাবি ঘিরে রাজ্য রাজনীতিতে রীতিমতো শোরগোল পড়ে যায়।

এদিকে বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। এর চব্বিশ ঘন্টার মধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয় চন্দ্রনাথ অধিকারীকে । তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।চিকিৎসক বলেন,  আমি একজন জেনারেল সার্জন ও একজন সরকারি কর্মচারী। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সুপারিনটেনডেন্টের নির্দেশ মানতে বাধ্য। ফলে আমাকে সুপার যা বলেছেন আমি সেই কাজ করেছি। আমি সুপারকে বলেছিলাম, অনুব্রতকে হাসপাতালে নিয়ে যেতে। কিন্তু উনি বলেছিলেন হাসপাতালে আনার দরকার নেই। বাড়িতে যান। প্রয়োজনে সাদা কাগজে প্রেসক্রিপশন লিখবেন।

 

 

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...