Saturday, April 4, 2026

ত্রিপুরায় অব্যাহত সন্ত্রাস, ইটের আঘাতে বিধায়ক সুদীপ রায়বর্মনের মাথা ফাটল

Date:

Share post:

ত্রিপুরায় ভোট পরবর্তী বিজেপির সন্ত্রাস এখনও অব্যাহত । কখন তৃণমূলকে আক্রমণ, কখনও কংগ্রেস। একবার ফের আক্রান্ত কংগ্রেস বিধায়ক সুদীপ রায়বর্মন। ইটের আঘাতে মাথা ফেটে যায় তাঁর।আপাতত তিনি আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন। প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন । তাঁর অভিযোগ, হামলার সঙ্গে জড়িত সকলেই বিজেপির সমর্থক।

আরও পড়ুন: ‘পোশাক’ বিতর্কে সমালোচনার মুখে সেন্ট জেভিয়ার্স, উপাচার্যের পদত্যাগ চেয়ে অনলাইনে সই সংগ্রহ

পুলিশ অবশ্য এর কারণ হিসেবে কংগ্রেসকেই কাঠগড়ায় তুলেছে। তাদের দাবি, পদযাত্রার অনুমতি ছিল না। অনুমতি না নিয়ে কংগ্রেস মিছিল করাতেই গোলমালের সূত্রপাত। এমনকী হামলার অভিযোগও অস্বীকার করেছে বিজেপি। দলের মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বলেন, কংগ্রেস শান্ত ত্রিপুরাকে অশান্ত করতে চাইছে। বহিরাগতদের নিয়ে এলাকায় গোলমাল পাকানোর চেষ্টা করছে।
প্রসঙ্গত এর আগেও ত্রিপুরায় একাধিকবার আক্রান্ত হয়েছে বিরোধী দলের প্রতিনিধিরা। ভাঙচুর চালানো হয়েছে তাঁদের বাড়িতেও । তা প্রকাশ্যে এলেও কোনও সদুত্তর পাওয়া যায়নি গেরুয়া শিবিরের কাছে। এমনকী দোষীদের আড়াল করে ঠুটো জগন্নাথের ভূমিকা পালন করেছে ত্রিপুরার বিজেপি সরকার।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...