Saturday, March 14, 2026

স্বাধীনতা দিবসে কম ট্রেন চালাবে মেট্রোরেল, একনজরে ১৫ অগাস্টের সময়সূচি!

Date:

Share post:

স্বাধীনতা দিবসে (Independence Day) কমছে কলকাতা মেট্রোর (Kolkata Metro) সংখ্যা। অন্যান্য দিনের তুলনায় ১৫ আগস্ট প্রায় ১১০টি কম মেট্রো থাকছে। যেহেতু স্বাধীনতা দিবস, ছুটির দিন। সেক্ষেত্রে যাত্রী সংখ্যা থাকলেও ভিড় তেমনভাবে হওয়ার সম্ভাবনা কম। সেকারণেই এমন সিদ্ধান্ত মেট্রো রেল কর্তৃপক্ষের।

শনিবার, একটি বিবৃতি দিয়ে কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, স্বাধীনতা দিবসে *দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত আপ ও ডাউন মিলিয়ে মোট ১৮৮টি মেট্রো চলবে। এই শাখায় অন্যান্য দিন ২৮৮টি মেট্রো চলে*। তবে ছুটির দিন হলেও প্রথম ও শেষ মেট্রো একই সময় পাবেন যাত্রীরা। দমদম এবং কবি সুভাষ স্টেশন থেকে সকাল ৬টা ৫০ মিনিটে ছাড়বে প্রথম মেট্রো। অন্যদিকে, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশে প্রথম মেট্রো চলাচল শুরু হবে সকাল ৭টায়।

দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দমদমের উদ্দেশে রাত ৯টা ৪০ মিনিটে রওনা দেবে দিনের শেষ মেট্রোটি। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত শেষ ট্রেন ছাড়ার সময় ৯টা ২৮মিনিট। আবার রাত সাড়ে ৯টায় অপরিবর্তিত সময়েই কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে ছাড়বে শেষ মেট্রো।

মেট্রোর সংখ্যা কমবে শিয়ালদহ-সেক্টর ফাইভ শাখাতেও। শিয়ালদহ-সেক্টর ফাইভ ইস্ট-ওয়েস্ট মেট্রোয় আপ ও ডাউন মিলিয়ে ১৫ অগাস্ট ১০০টির বদলে ৯০টি ট্রেন চলবে। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ যাওয়ার প্রথম মেট্রো সকাল ৬টা ৫৫ মিনিটে। অন্যদিকে সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ আসার প্রথম মেট্রো সকাল ৭টায়। এছাড়া শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ যাওয়ার শেষ মেট্রো রাত ৯টা ৩৫ মিনিটে এবং সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ যাওয়ার শেষ মেট্রো রাত ৯টা ৪০ মিনিটে ছাড়বে। এই সময়ের কোনও পরিবর্তন ঘটছে না।

আরও পড়ুন: Srabanti Chatterjee: টলিউড নায়িকার জন্মদিনে অরিজিতের গান দিয়ে শুভেচ্ছা প্রেমিক অভিরূপের

 

spot_img

Related articles

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...