Wednesday, June 24, 2026

বেলাগাম মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করলেও ক্ষমা চাইতে নারাজ সৌগত

Date:

Share post:

‘সমালোচকদের গায়ের চামড়া দিয়ে বানানো হবে জুতো।’ তৃণমূল সাংসদ সৌগত রায়ের এমনই মন্তব্য নিয়ে বিতর্কে তৈরি হয়। রবিবার উত্তর ২৪ পরগনার কামারহাটিতে এক দলীয় কর্মসূচি বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের এই বর্ষীয়ান সাংসদ বলেন, ‘যাঁরা আমাদের বেশি নিন্দা করছেন, এরপর আমি বলব, তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে জুতো বানানো হবে।’

পরে অবশ্য সৌগত রায় বলেন, ‘তৃণমূলকে যারা চোর বলছে, তাঁদের উদ্দেশ্যে রূপক হিসেবে ব্যবহার করেছিলাম’। ‘না করলেই ভাল হত, ভুল হয়েছে’। ‘দুঃখপ্রকাশ করতে পারি, ক্ষমা চাইবার প্রশ্ন নেই’।

এসএসসি দুর্নীতিকাণ্ডে সম্প্রতি ইডির হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তার পরপরই গোরুপাচার মামলায় গ্রেফতার হয়েছেন তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল।এই দুই তাবড় নেতার গ্রেফতারির পর লাগাতার সমালোচনায় বিঁধছে বিরোধী শিবির। যদিও এর পালটা জবাব দিচ্ছে তৃণমূল শিবির। এই পরিস্থিতিতে এবার সমালোচকদের বিরুদ্ধে মন্তব্য করে বিতর্কে জড়ালেন তৃণমূল সাংসদ সৌগত রায়।
সৌগত রায় বলেন, ওরা যে ভাষা ব্যবহার করছে তার সঙ্গে আমি একমত নই। একটা কথা আমি কালও বলেছিলাম, যে ভাবে সিপিএম ও বিজেপি প্ররোচনা দিচ্ছে এটা সাধারণ তৃণমূল কর্মীদের পক্ষে সহ্য করা মুসকিল। দুজন তৃণমূল নেতা গ্রেফতার হয়েছে তা নিয়ে ওরা নেচে নেচে গুড় বাতাসা বিলি করবে আর বলবে তৃণমূলের সবাই চোর! এটা তৃণমূলের লোকেরা সহ্য করবে কেন?

যদিও দলীয় নেতাদের সংযত হওয়ার বার্তাই দিয়েছেন ফিরহাদ হাকিম। বিরোধীদের উস্কানি ও কুৎসাকে ‘অসভ্যতামি’ অ্যাখ্যা দিয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বর্তমান পরিস্থিতিতে তৃণমূল নেতাকর্মীদের মাথা ঠান্ডা রেখে চলার পরামর্শ দেন। তিনি বলেন, “ধৈর্য হারাবেন না।”
প্রবীণ সাহিত্যিক লেখক নৃসিংহপ্রসাদ ভাদুড়ি বলেন, বিরোধীরা যে ভাষায় সমালোচনা শুরু করেছে যেভাবে সমালোচনা হচ্ছে তাতে নরম করে প্রত্যুত্তর দেওয়ার কোনও জায়গা নেই। লাগাতার বিরোধীদের আক্রমণের ফলেই তৃণমূল নেতারা এভাবে মেজাজ হারিয়ে ফেলছেন বলে তিনি মনে করছেন।

 

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...