Wednesday, June 24, 2026

ইরানের একাধিক সংবাদপত্রে প্রশংসিত হাদি মাতার, নিজেকে ‘নির্দোষ’ দাবি রুশদির হামলাকারীর

Date:

Share post:

নিউ ইয়র্কে ভাষণ দিতে গিয়ে হামলার মুখে পড়েছেন বুকারজয়ী সাহিত্যিক সলমন রুশদি (Salman Rushdie)। তবে আগের তুলনায় স্থিতিশীল ভারতীয় বংশোদ্ভূত লেখক সলমন রুশদি। শনিবার সন্ধেয় তাঁকে ভেন্টিলেটর (Ventilator) থেকে বার করা হয়েছে। কথাও বলতে পারছেন লেখক। তবে আদালতে যেতেই ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে অভিযুক্ত হাদি মাতার (Hadi Matar) দাবি করেন তিনি সম্পূর্ণ নির্দোষ। বছর চব্বিশের ওই যুবকের বিরুদ্ধে খুনের চেষ্টা ও আক্রমণের অভিযোগ দায়ের করা হয়েছে।

শনিবার আদালতে তোলা হলে আপাতত অভিযুক্তকে কাউন্টি জেলে (County Jail) রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্ত আপাতত জামিন (Bail) পাবে না বলেও সাফ জানিয়েছে আদালত। তবে, সলমন রুশদির উপরে হামলা নিয়ে ইরান সরকার (Iran Government) এখনও কোনো মন্তব্য না করলেও, ইরানের একাধিক সংবাদপত্রে সলমন রুশদির উপরে হামলার প্রশংসা করা হয়েছে। প্রশংসা করা হয়েছে হামলাকারী হাদি মাতারেরও।

নিউইয়র্ক স্টেট পুলিশ (New York State Police) এক বিবৃতিতে তরফে জানিয়েছে, মাতারকে বর্তমানে শাটুকা কাউন্টি জেলে রাখা হয়েছে। তাঁর সম্পর্কে আরও জানতে তদন্ত শুরু করেছে এফবিআই (FBI)। হামলা প্রসঙ্গে হাদি মাতার মুখ খুলতে না চাইলেও, পুলিশ ও এফবিআইয়ের হাতে ইতিমধ্যেই বেশ কিছু প্রমাণ এসেছে, যা থেকে পরিষ্কার হাদি শিয়া চরমপন্থীদের সমর্থক। তাঁর সোশ্যাল মিডিয়ায় (Social Media) এই ধরনের বেশ কিছু পোস্ট নজরে এসেছে। পাশাপাশি হাদির ফোনে ইরানের প্রয়াত কম্যান্ডার কাশেম সোলেমানির একটি ছবিও পাওয়া গিয়েছে।

নিউইয়র্কে একটি অনুষ্ঠান চলাকালীন হামলার শিকার হন সাহিত্যিক সলমন রুশদি। মঞ্চে সবেমাত্র বক্তব্য রাখতে উঠেছিলেন ভারতীয় বংশোদ্ভূত বুকারজয়ী লেখক সলমন রুশদি। হঠাৎ করেই সবার নজর এড়িয়ে মঞ্চে উঠে এলোপাথাড়ি ছুরিকাঘাত করেন এক হামলাকারী। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুসারে ঘাড়ে গলায় পরপর ছুরির আঘাত চলে প্রায় ২০ সেকেন্ড ধরে। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। প্রায় সঙ্গে সঙ্গে গোটা প্রেক্ষাগৃহের নিয়ন্ত্রণ নেয় পুলিশ। মুহূর্তের মধ্যেই ধরে ফেলা হয় আততায়ীকে। সালমান রুশদিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। রাখা হয় ভেন্টিলেশন সাপোর্টে।

 

 

 

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...