Saturday, June 27, 2026

বিভাজন-হিংসার বিষ সংক্রমণকারীদের উপড়ে ফেলতে হবে: স্বাধীনতা দিবসে বার্তা অভিষেকের

Date:

Share post:

স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে রাত ঠিক ১২টায় সোশ্যাল মিডিয়ায় দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। আর সেখানে ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের আদর্শ তুলে ধরে বর্তমান কেন্দ্রীয় সরকারের বিভাজনের রাজনীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালেন তিনি। নাম না করে মোদি সরকারকে ধুয়ে দেন অভিষেক।

স্বাধীনতা দিবসে (Independence Day) সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, দেশের বিভিন্ন প্রান্তের মানুষের ভাষা, ভাবনা, রুচি, পছন্দ আলাদা। কিন্তু আমরা সবাই এক সূত্রে বাঁধা। এটাই ভারতের ঐতিহ্য। তবে, ভারতের সেই অখণ্ডতায় আঘাত আসছে। অভিষেকের মতে, আমরা গর্বিত। স্বাধীনতার জন্য আমাদের পূর্বপুরুষরা বীরত্বের সঙ্গে লড়াই করেছেন। একটি জাতি যা গণতান্ত্রিক মূল্যবোধের উপর নির্মিত হয়েছিল। আমরা যখন ভারতের স্বাধীনতার ৭৫তম বছর উদযাপন করছি। আসুন আমরা তার উন্নত ভবিষ্যতের জন্য সংগ্রাম করার এবং আমাদের মাতৃভূমির গৌরব নিয়ে আসার শপথ নিই।

তৃণমূল সাংসদ প্রশ্ন তোলেন, ভেবে দেখুন তো সত্যি আপনারা কি বাক স্বাধীনতা পান? নিজের ইচ্ছে মতো খাওয়া-দাওয়া, পোশাক পরার বা মত প্রকাশের স্বাধীনতা পান? এই ভারতেরই কি স্বপ্ন দেখেছিলেন নেতাজি, গান্ধীজি, লালবাহাদুর শাস্ত্রী, মাতঙ্গিনী হাজরারা! দেশের জন্য যাঁরা আত্মবলিদান দিয়েছেন, তাঁরা কি এই ভারতের কল্পনা করেছিলেন?

অভিষেক বলেন, দেশের স্বাধীনতার ৭৫ বছরে ভাবতে হবে যে বিভেদ-বিচ্ছেদ-হিংসার পরিস্থিতি গত কয়েক বছর ধরে ছড়াচ্ছে আগামী দিনেও সেই পরিস্থিতি আপনারা চান কি না। না কি এই পরিস্থিতির পরিবর্তন চান? অভিষেকের মতে, দেশজুড়ে যারা বিভেদের, হিংসার, অবিশ্বাসের, দমনের বিষ ছড়াচ্ছে তাদের উপড়ে ফেলতে হবে। এই স্বাধীনতা দিবসেই দেশ থেকে বিজেপিকে হটানোর ডাক দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। নিজের টুইটার হ্যান্ডেলও দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দেন তিনি।

আরও পড়ুন- ১৭ই আগস্ট লাল-হলুদের সংগ্রহশালা উদ্বোধন করবেন মুখ‍্যমন্ত্রী, সংগ্রহশালায় থাকবে পঞ্চপাণ্ডবের মূর্তি

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...