Saturday, April 11, 2026

পাঁচ পুরোহিত, খোল কীর্তনে চলছে অনুব্রতের নামে যজ্ঞ !

Date:

Share post:

বীরভূমের তৃণমূলের নেতা অনুব্রত মণ্ডলের বাড়িতে তাঁর কল্যাণ কামনায় যে যজ্ঞের আয়োজন করেছিলেন তাঁর অনুগতরা তার শুরু হয়েছে।

সোমবার সকাল থেকেই শুরু হয় যজ্ঞের আয়োজন। অনুব্রতের বোলপুরের বাড়ির ছাদে প্যান্ডেল বাঁধার কাজ শেষ হয়েছিল রবিবারেই। সোমবার তাঁর বাড়িতে উপস্থিত হন পাঁচ জন পুরোহিত। জানা গিয়েছে, যজ্ঞের সঙ্কল্প হয়েছে কেষ্টর নামেই।সোমবার সকালে অনুব্রতের বাড়িতে যজ্ঞের আয়োজনে দলীয় কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

প্রসঙ্গত, রবিবার থেকেই অনুব্রতের নিচুপট্টি এলাকার বাড়িতে নতুন করে প্যান্ডেল বাঁধার কাজ শুরু হয়েছিল। আয়োজনে ছিলেন দলের কর্মীরাই। সোমবার সকালে সেখানে পুরোহিতদের সঙ্গে খোল বাজিয়ে, কীর্তন গাইয়েদেরও একে একে ঢুকতে দেখা যায়। আসেন বীরভূমের বহু তৃণমূল নেতা। হাজির ছিলেন সাংসদ অসিতকুমার মাল।

 

Related articles

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তাকে HIV ইঞ্জেক্ট! আত্মঘাতী তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তার শরীরে এইচআইভি (HIV) সংক্রমিত রক্ত ইনজেক্ট করার অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার...

নাকা চেকিংয়ে বিপুল নগদ ও সোনা-সহ আটক বিজেপি প্রার্থী অশোক দিন্দার ঘনিষ্ঠ

ভোটের মুখে ফের অস্বস্তিতে পদ্মশিবির(Bharati Janata Party)। শনিবার বিজেপি বিধায়ক অশোক দিন্দার (Ashok Dinda) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সন্দীপ...

ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত, ইতিহাস তৈরির দোরগোড়ায় আয়ুষ

বিশ্বের এক নম্বর এবং প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ী তাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসার্নকে হারিয়ে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে (Badminton Asia...