Friday, June 12, 2026

মহাশূন্যেও তেরঙ্গা! ছবি শেয়ার করলেন মহাকাশচারী

Date:

Share post:

দেশজুড়ে পালিত হচ্ছে ৭৬তম স্বাধীনতা দিবস। লালকেল্লায় প্রধানমন্ত্রী থেকে শুরু করে দেশের প্রতিটি কোণায় আজ উৎসবের আমেজ। তিরঙ্গায় সেজে উঠেছে গোটা দেশ। তবে শুধু স্থলপথে ও জলপথেই নয়, মহাশূন্যেও দেখা গেল জাতীয় পতাকা।

আরও পড়ুন: রেড রোডে ধামসা-মাদলের তালে পা মেলালেন মুখ্যমন্ত্রী, বাজল মমতার গাওয়া দুর্গাপুজোর থিম সং
ভারত-আমেরিকার মহাকাশচারী রাজা চারি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে ভারতের জাতীয় পতাকার একটি ছবি পোস্ট করেছেন। বিদেশের মাটিতেও ভারতের সম্মান ও ঐতিহ্যের প্রতীক হিসাবে এই ছবি ভাগ করে নিয়েছেন তিনি। ভারতের পতাকার পিছনে দৃশ্যমান ভূখণ্ড। ছয় মাসের মহাকাশ সফর সেরে সদ্য ঘরে ফিরেছেন চারি।

প্রসঙ্গত, নাসার গবেষক জন্মেছেন বিদেশের মাটিতেই। ভারতের তেলেঙ্গানার মধুবননগরের বাসিন্দা তাঁর ঠাকুরদা। হায়দ্রাবাদের ওসমানীয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন তিনি। তাঁর বাবাও ছিলেন ওই একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। যদিও পরে বিদেশে পাড়ি দেন তিনি। তবে চারির শিকড় রয়ে গেছে ভারতেই। এখনও হায়দ্রাবাদে তাঁর নিকটস্থ আত্মীয়-স্বজনরা রয়েছেন।

Related articles

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...