Saturday, April 4, 2026

প্রেসিডেন্সি সংশোধনাগারে গেলেও পার্থর সঙ্গে দেখা হল না শশী-মালার

Date:

Share post:

প্রেসিডেন্সি সংশোধনাগার- রাজ্য রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত চর্চিত নাম। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে সেখানেই রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। আলিপুর মহিলা সংশোধনাগারে রয়েছেন ধৃত পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। স্বাধীনতা দিবসে দুপুরে প্রথমে মহিলা সংশোধনাগারে ও পরে প্রেসিডেন্সি সংশোধনাগারে যান রাজ্যের শিল্প তথা নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা (Sashi Panja) এবং কলকাতা দক্ষিণের তৃণমূল (TMC) সাংসদ মালা রায় (Mala Ray)। তবে, পার্থর সঙ্গে দেখা হয়নি শশী পাঁজা বা মালা রায়ের। অর্পিতার সঙ্গেও তাঁদের দেখা হয়নি বলে সংশোধনাগার সূত্রে খবর।

প্রথমে প্রেসিডেন্সি সংশোধনাগারে শহিদ বেদিতে মাল্যদান করেন শশী পাঁজা ও মালা রায়। সেখান থেকে তাঁরা যান ঋষি অরবিন্দ সেলে। সেখানে শ্রদ্ধা জানান। এরপর সংশোধনাগারের আবাসিকদের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে এদিন মুক্তি পেয়েছেন ১০ জন আবাসিক। তাঁদের হাতে শংসাপত্র, ফুল-মিষ্টির প্যাকেট তুলে দেন শশী পাঁজা ও মালা রায়। প্রায় দুঘণ্টা প্রেসিডেন্সি সংশোধনাগারে থাকলেও অনুষ্ঠানস্থল থেকে ঢিলছোড়া দূরত্বে সেলে শুয়ে থাকা পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়নি, কথাও হয়নি শশী বা মালার।

সাংবাদিকদের মুখোমুখি শশী পাঁজা বলেন, পূর্ব নির্ধারিত কর্মসূচিতেই সংশোধনাগারে এসেছিলেন। গোটা রাজ্যে সংশোধনাগার থেকে এদিন মোট ৯৯ জন মুক্তি পেয়েছেন।

আরও পড়ুন- Pin Code: ১৫ অগাস্ট শুধু স্বাধীনতার দিন নয়, আজ পিন কোডের জন্মদিন


 

 

 

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...