Wednesday, June 24, 2026

এবার সিবিআইয়ের স্ক্যানারে অনুব্রতর কর্মচারীরা

Date:

Share post:

গরুপাচার মামলায় এবার সিবিআইয়ের স্ক্যানারে অনুব্রতর কর্মচারীরা। সিবিআই সূত্রে দাবি করা হয়েছে, শুধু দেহরক্ষী সায়গল হোসেন নয়, অনুব্রতর অধীনে কাজ করেন এমন ১২-১৫ জনের সম্পত্তির পরিমাণ চক্ষু চড়কগাছ করে দেওয়ার মতো। এদের মধ্যে রয়েছেন অনুব্রতর চিনার পার্ক ও বোলপুরের বাড়ির কর্মচারীরা। সায়গল ছাড়াও সিবিআইয়ের নজরে রয়েছেন অনুব্রতর অন্য দেহরক্ষীরাও।

অন্যদিকে, আজ স্বাধীনতা দিবসের ছুটি থাকা সত্ত্বেও নিজাম প্যালেসে হাজির গরুপাচার মামলার তদন্তকারী অফিসার-সহ সিবিআই আধিকারিকরা। কারণ, অনুব্রতর মেয়ের নামে একাধিক সম্পত্তির পাশাপাশি এবার আরও একটি কোম্পানির হদিশ পেয়েছে সিবিআই। যার শেয়ার ক্যাপিট্যাল ছিল ১ কোটি টাকা, এমনটাই দাবি সিবিআই (CBI)এর । গরু পাচারের টাকা কার কার কাছে গেছে, সেই তথ্য পেতে অনুব্রত মণ্ডলকে টানা জেরা করেছে CBI। অনুব্রত ঘনিষ্ঠ ও বীরভূমের একাধিক থানার অফিসারদের একটি তালিকা তৈরি করে চলছে তদন্ত। সূত্রের খবর, CBI-এর স্ক্যানারে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যাও। যে কোনও সময় তাকেও পড়তে হতে পারে সিবিআইয়ের জেরার মুখে ।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...